সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে মৃদু ভূমিকম্প অনুভূত

news-image

রংপুর প্রতিনিধি : রংপুর ও আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ১ মাত্রা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুর ২টা ৩ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়, যা ২৭ সেকেন্ড স্থায়ী ছিল।

রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান ভূকম্পনের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রংপুর মহানগর থেকে দূরে সদর উপজেলা এলাকায় এ ভূমিকম্পের কেন্দ্রস্থল। উৎপত্তিস্থল বিবেচনায় এটি রংপুরের ইতিহাসে প্রথমবারের মতো কোনো ঘটনা। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.১। তবে, ভূমিকম্পের ঘটনায় কোথাও কোনো ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে চলতি বছরের ৬ সেপ্টেম্বর রাত ৮টা ২৮ মিনিটে রংপুরে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছিল। তবে ওই ভূকম্পনের স্থায়িত্ব ছিল কয়েক সেকেন্ড। ভুটানের সামসি থেকে ২১ কিলোমিটার দূরে এ ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল। রিখটার স্কেলে মাত্রা ছিল ৪.১।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট