বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কলাবাগানে কলেজছাত্রকে ছিনতাইকারীদের গুলি

news-image

রাজধানীর কলাবাগানে এক কলেজছাত্রকে গুলি করে তার কাছ থেকে নয় হাজার টাকা ও মোবাইল ফোনসেট ছিনতাইকারীরা নিয়ে গেছে। ওই ছাত্রের নাম সজিব আহমেদ (২১)।  শনিবার রাত ১টার দিকে কলাবাগান বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ ওই ছাত্রকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। আহতের চাচাতো ভাই পিয়াস আহমেদ জানান, সজিব কুমিল্লার ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অনার্সের ছাত্র। তার নানী অসুস্থ হয়ে পড়লে শনিবার তাকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসেন সজিব। তাকে (নানী) ধানমণ্ডির আনোয়ার খান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান। রাতে হাপাতাল থেকে খাবার কিনতে কলাবাগান আসেন সজিব। বাসস্ট্যান্ডের কাছে আসলে একটি পাজারো গাড়ি হঠাৎ সামনে থেমে তার গতিরোধ করে। তিন জন লোক দ্রুত গাড়ি থেকে নেমে তার কাছে কী আছে জানতে চায়। সজিব তার কাছে নয় হাজার টাকা আছে বলে জানায়। সঙ্গে সঙ্গে ছিনতাইকারীরা তার টাকা ও মোবাইল সেট কেড়ে নেয়। তখন তিনি বাধা দিতে চাইলে ছিনতাইকারীরা তার হাতে এক রাউন্ড গুলি করে দ্রুত চলে যায়। পিয়াস আরও জানান, তার বাসা কলাবাগানে। চাচাতো ভাই সজিব আহত অবস্থায় কলাবাগানের একটি দোকানে গিয়ে তাকে ফোন করেন। তিনি ছুটে গিয়ে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যান। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ সেন্টু চন্দ্র দাস জানান, হাতে গুলিবিদ্ধ অবস্থায় ওই কলেজছাত্রকে রাতে হাসপাতালে আনা হয়। চিকিৎসা নিয়ে রাতেই তিনি চলে গেছেন। উল্লেখ্য, এর আগে গত ১৬ মার্চ মোহাম্মদপুর জাকির হোসেন রোডে কালের কণ্ঠের সাংবাদিক মাহতাব হোসেনকে (২৭) গলায় ও পায়ে  চাপাতি দিয়ে কুপিয়েছিল ছিনতাইকারীরা। মাহতাবের সঙ্গে থাকা মোবাইল, মানিব্যাগ নিতে না পারলেও এলোপাথারি কুপিয়ে ভ্রমণব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

 

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে