মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে ট্রাক-সিএনজি মুখোমুখি,১ জন নিহত

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে জমির আলী (৫৭) নামে এক সিএনজির যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
রোববার (১৭ নভেম্বর) সকালে উপজেলার শান্তিনগর বাসস্ট্যান্ডের সামনে এ ঘটনা ঘটে। নিহত জমির আলী জেলার সদর উপজেলার জাফরগঞ্জ এলাকার মৃত ফয়েজ উদ্দিন এর ছেলে।
পুলিশ ও প্রর্তক্ষদর্শীরা জানায়, মহাসড়কের শান্তিনগর বাসস্ট্যান্ড এলাকায় সিলেটগামী দ্রুতগতির একটি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোরিকশায় থাকা তিনজন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিসৎক জমির আলীকে মৃত ঘোষনা করেন।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি মারগুব তৌহিদ দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃতের লাশ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্হা প্রক্রিয়াধীন রয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গুর টিকা ‘কিউডেঙ্গা’ অনুমোদন দিল ভারত

মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

মন্ত্রিসভায় পরিবর্তনের ইঙ্গিত দিলেন জাহেদ উর রহমান

‘প্রয়োজনে ককরোচ আন্দোলনেও যাব’: মমতা

পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তার রদবদল

নতুন ভিডিওতে এমপি গাজী নজরুলের বক্তব্য নিয়ে প্রশ্ন

পেঁপে চাষে কোটিপতি সুমন, গড়েছেন দুই হাজার উদ্যোক্তা

চট্টগ্রামে বন্যায় অবকাঠামোর ক্ষতি ১৫০ কোটির বেশি

আসামে ভয়াবহ বন্যা, প্রাণ গেল ১০ জনের

বেনজীরকে নিয়ে দুদকের কাছে ৪ তথ্য চাইল দুবাই পুলিশ

গাজী নজরুল ইস্যুতে তদন্ত শেষে ব্যবস্থা নেবে জামায়াত

ডিসেম্বরে চালু হচ্ছে থার্ড টার্মিনাল, বিমান ও পর্যটনে বড় পরিবর্তনের পরিকল্পনা