শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

২৮ বছর পর কলকাতা বইমেলায় অংশগ্রহণকারী দেশের তালিকায় নেই বাংলাদেশ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় অনুষ্ঠিত হতে যাওয়া বইমেলায় অংশগ্রহণকারী দেশের তালিকা থেকে বাদ পড়েছে বাংলাদেশ। দীর্ঘ ২৮ বছরের মধ্যে এবারই প্রথমবারের মতো এই তালিকায় বাংলাদেশের নাম উল্লেখ করা হয়নি।

এতে করে বইমেলায় বাংলাদেশের স্টল থাকা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। শনিবার (১৬ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ বছরের মধ্যে প্রথমবারের মতো কলকাতা আন্তর্জাতিক বইমেলার শিডিউলে অংশগ্রহণকারী দেশ হিসাবে বাংলাদেশের উল্লেখ পাওয়া যায়নি। শুক্রবার এই বইমেলার শিডিউল প্রকাশ করা হয়।

১৯৯৬ সাল থেকে বাংলাদেশে শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর থেকে কলকাতা শহরের বইমেলার প্রতিটি সংস্করণে স্থান পেয়েছিল বাংলাদেশ। আর ১৯৯৯ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে ওই বইমেলায় যোগ দিয়েছিলেন। সেই বছর বাংলাদেশ ছিল কলকাতার ওই বইমেলার থিম কান্ট্রি।

পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিব চ্যাটার্জি বলেছেন, বইমেলায় বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে তারা এখনও কেন্দ্রীয় সরকারের কাছ থেকে কোনও নির্দেশনা পাননি। তিনি বলেন, বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা না পাওয়া পর্যন্ত আমরা বাংলাদেশের অংশগ্রহণ সম্পর্কে কিছু বলতে পারছি না।

কলকাতায় পরবর্তী বইমেলা অনুষ্ঠিত হবে আগামী বছরের ২৮ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে জায়গা সংকোচের জন্য নতুন কোনও পাবলিশার্সকে স্টল দেওয়া যায়নি বলে জানিয়েছে বইমেলা কর্তৃপক্ষ।

বইমেলায় এবারের ‘থিম কান্ট্রি’ জার্মানি। এখন পর্যন্ত বইমেলায় অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, স্পেন, পেরু, ইতালি, আর্জেন্টিনা ও কলম্বিয়া রয়েছে বলে জানা গেছে। আর ভারতীয় রাজ্য প্রকাশনা সংস্থাগুলোর মধ্যে দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, গুজরাটও অংশ নেবে।

পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড’র আয়োজিত ৪৮তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা শহরটির সল্টলেকে অনুষ্ঠিত হবে। বিগত বছরের মতো এবারও বইমেলার উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ওয়েগে জানান, পরিবেশ সচেতনতা ও সাংস্কৃতিক বৈচিত্র্য জার্মান প্যাভিলিয়নে গুরুত্ব পাবে। স্থপতি অনুপমা কুণ্ডু জার্মান প্যাভিলিয়নটি সাজাবেন।

গিল্ডের সাধারণ সম্পাদক সুধাংশু শেখর দে জানান, ২৮ জানুয়ারি বইমেলার উদ্বোধন হবে। চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। গত বছরেএই বইমেলায় ১০৫০টি স্টল ছিল। সুষ্ঠুভাবে আয়োজনের স্বার্থে এবার স্টলের সংখ্যা বাড়বে না।

 

এ জাতীয় আরও খবর

উত্তর-পূর্বাঞ্চলে ঢলের পানিতে প্লাবন, বিপৎসীমার ওপরে ৫ নদীর পানি

ঢাকায় আজ মেঘলা আকাশ, থাকতে পারে বৃষ্টি

ঢাকাসহ ২০ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত

ইতিহাস গড়লেন বাবর আলী, প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালু জয়

সিলেট সফরে এসে শাহজালাল (র.) মাজারে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

সিলেটে সুরমা নদী তীর উন্নয়নে ৪৬৩৫ কোটি টাকার প্রকল্পের সূচনা

কিউবা নিয়ে বিতর্কিত মন্তব্য ট্রাম্পের, দখলের ইঙ্গিত

পাম্পে জ্বালানি সংকটের জন্য তেল কোম্পানির গাফিলতির অভিযোগ জ্বালানিমন্ত্রীর

এনসিপির প্রার্থী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ বলে জানাল ইসি

জামায়াত মুক্তিযুদ্ধবিরোধী শক্তি ছিল—আইনমন্ত্রী

দুপুরের মধ্যে ১৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির সতর্কতা

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ, নেতৃত্ব দেবেন তারেক রহমান