সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘আমার হাতে আর মাত্র ১০ বছর রয়েছে’

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট খ্যাত অভিনেতা আমির খান করোনা মহামারির সময় সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনয় ছেড়ে দেবেন। তবে পরিবারের অন্যান্য সদস্যদের অনুরোধেই অভিনয়ে ফিরে আসেন তিনি। তারপরেও দেখা দেয় সমস্যা। ২০২২ সালে আমির খান অভিনীত ‘লাল সিং চাড্ডা’ সিনেমাটি বক্স অফিসে মুখ থুবড়ে পরে। এরপর তিনি বিরতি নিলেও আাবরও ঘোষণা দেন অভিনয়ে ফেরার।

কিছুদিন আগে একটি সাক্ষাৎকারে আমির খান বলেছেন, নতুন করে অভিনয়ে ফেরার কথা ভেবে আমি ছয়টি নতুন প্রজেক্ট নিয়েছিলাম। এর আগে জীবনে কোনো দিন একসঙ্গে আমি ছয়টা কাজ নিয়ে চিন্তাভাবনা করিনি। কিন্তু মনে হয়েছিল হয়তো আমার অভিনয় জীবনের আর মাত্র ১০ বছর বাকি রয়েছে। তাই এ সিদ্ধান্ত নিই’।

আমির খানের সেই সাক্ষাৎকারের সময় উপস্থিত ছিলেন তার সাবেক স্ত্রী কিরণ রাও। তিনি অবশ্য আমিরের অবসর নেওয়ার পরিকল্পনাকে মানতে রাজি হননি। বরং কিরণ বর্ষীয়ান হলিউড অভিনেতা ক্লিন্ট ইস্টউডের উদাহরণ দেন। আমির অবশ্য বিষয়টিকে ব্যতিক্রম হিসেবেই দেখতে চেয়েছেন।

আমির খানের বয়স এখন ৫৯ বছর। অভিনেতার ভাষ্য, ‘জীবনকে বিশ্বাস নেই। কালই হয়তো মারা যেতে পারি। হয়তো ৭০ বছর পর্যন্ত আমি অভিনয় করব। অর্থাৎ আমার হাতে আর মাত্র ১০ বছর রয়েছে। ক্যারিয়ারের এ শেষ কয়েকটা বছরকে আমি একটু ভালো করে ব্যবহার করতে চাই’।

আমির খান আরও জানান, অভিনয় থেকে অবসর নিলে বই পড়ে এবং যোগব্যায়ামের মাধ্যমে বাকি জীবনটা কাটিয়ে দেবেন। কিন্তু শেষ পর্যন্ত মেয়ে এবং পরিবারের বাকিদের অনুরোধে তিনি আবার অভিনয়ের সিদ্ধান্ত নেন। তার ক্যারিয়ার শেষ হয়ে আসছে বলেই আগামী দিনে নতুন প্রতিভাবানদের আরও বেশি করে জায়গা করে দিতে চান এ অভিনেতা।

 

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট