বিজয়নগরে বাস-পিকআপ সংঘর্ষে আহত ৫

news-image

আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যাত্রীবাহি বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। আজ শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে বিজয়নগর উপজেলার চান্দুরা বাস স্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রব জানান, বিকেলে মাধবপুরগামী দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহি বাসের সঙ্গে ঢাকা-সিলেট মহাসড়কের চান্দুরা বাস স্ট্যান্ড এলাকায় বিপরীত দিক থেকে আসা ব্রাহ্মণবাড়িয়াগামী অপর একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাঁচজন আহত হন। আহতদের মধ্যে দুইজনকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা