সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘তাড়াহুড়োয় বিয়ে করে অসুখী দাম্পত্য জীবন কাটাতে চাই না’

news-image

বিনোদন ডেস্ক : বলিউডে অভিনয় দিয়ে ছক ভেঙেছেন যারা তাদের মধ্যে একজন হলেন, ‘দম লাগাকে হাইসা’ অভিনেত্রী ভূমি পেডনেকর। এই ছবির জন্য বিশ কেজি ওজন বাড়িয়েছিলেন তিনি।

পরবর্তীতে তিন মাস সময় নিয়েছিলেন ফিট হয়ে উঠতে। অক্ষয় কুমারের বিপরীতে ‘টয়লেট এক প্রেম কথা’, ‘রকসা বন্ধন’, রাজকুমার রাও -এর বিপরীতে ‘বাধাই দো’, আয়ুষ্মান খুরানার বিপরীতে ‘বালা’ সব সিনেমাতেই নজর কেড়েছেন তিনি।

বর্তমানে বিভিন্ন অ্যাওয়ার্ড শোতে, এমনকী ছবির প্রচারেও ভূমি বেছে নেন ভিন্ন লুক। পোশাক বাছাইয়ের ক্ষেত্রে অভিনেত্রীর পছন্দের তালিকায় যোগ হয়েছে অদ্ভুত কিছু বৈশিষ্ট্য।‌

কখনও সরু ফিতে, কখনও বক্ষ যুগলে সাপের আকৃতির‌ পোশাকে দেখা যায় ভূমিকে। এই কারণে নেটিজেনদের কটাক্ষের শিকারও হন‌ অভিনেত্রী। কিন্তু কখনও ভেঙে পড়েননি তিনি। কটাক্ষের জবাব না দিলেও তার আত্মবিশ্বাসই সব উত্তর দিয়েছে।

অভিনেত্রীর ব্যক্তিগত জীবনও থাকে নেটিজেনদের চর্চায়। কবে বিয়ের পিঁড়িতে বসছেন ভূমি? এই প্রশ্নে মাঝে মধ্যেই জর্জরিত হন তিনি। এবার সেই সকল প্রশ্নেরই উত্তর দিলেন।

সম্প্রতি মুম্বাই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘কোনওকিছুর জন্য তাড়াহুড়ো করিনি। তাই জীবনসঙ্গী বাছাই করার ক্ষেত্রেও সময় নিচ্ছি। আমি বিশ্বাস করি, একজন ভালো মানুষের সঙ্গে জীবন কাটানো জরুরি। কিন্তু তাড়াতাড়ি সেই ভাল মানুষকে খুঁজে‌ পেতেই হবে সেই ভাবনা মাথায় আসে না।’

এরপর ভূমি বলেন, ‘যদি আমার ভালবাসার মানুষকে খুঁজে পেতে দশ‌ বছর, ২০ বছর, এমনকী কাল পর্যন্তও সময় লাগে আমি অপেক্ষা করব। তাড়াহুড়ো করে বিয়ে করে অসুখী দাম্পত্য জীবন কাটাতে চাই না।’

অভিনেত্রীর বয়স এখন ৩৫। তাই তার এই জবাবেও উঠে এসেছে নেটিজেনদের কৌতূহল। অভিনেত্রীর কথা অনুযায়ী তবে কি মনের মানুষ না পেতে আরও অপেক্ষা করবেন ভূমি? সেই প্রশ্নের উত্তর খুঁজছেন অভিনেত্রীর অনুরাগীরা।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা