বাহারি গাউনে ব্রাইডাল লুকে রুনা খান

news-image

বিনোদন ডেস্ক : জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রুনা খান। ক্যারিয়ারে এখন পর্যন্ত অসংখ্য নাটকে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন। সবসময় তিনি নিজেকে ভক্তদের মাঝে ভিন্নভাবে উপস্থাপন করে থাকেন।

তার একটি চমৎকার দিক হলো, যেকোনো লুকে তিনি নজর কাড়েন। বয়সের সঙ্গে সঙ্গে সমানতালে ধরে রেখেছেন নিজের রূপ, লাবণ্য। দিন যতই যাচ্ছে অভিনেত্রীর বয়সও যেন কমছে।

৪১ বছর বয়সে এসেও রূপের দ্যুতি ছড়াচ্ছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন। যেখানে বাহারি রঙের গাউনে ব্রাইডাল লুকে ধরা দিয়েছেন।

শেয়ার করা ছবিতে দেখা যায়, ক্যাডেল লাইটের পাশে অফ দ্য শোল্ডার লাল রঙের গাউন দাঁড়িয়ে রয়েছেন। তার এ লুকে অত্যন্ত আবেদনময়ী লাগছে। আর অভিনেত্রীর চোখের চাহনি যেন অনুরাগীদের মনে দাগে কেটেছে। সঙ্গে হাতে রয়েছে হাতে ছোট আঙটি।

এদিকে ব্লু কালারের গাউনেও রুনাকে বেশ মানিয়েছে। পোশাকের সঙ্গে ম্যাচ করে কানে পরেছে লম্বা দুল হাতে রয়েছে ব্রেসলেট। খোশ মেজাজে খোলামেলা গোলাপি রঙের গাউনে সোফায় হেলান দিয়ে বসে আছে রুনা। যা অভিনেত্রীকে বেশ আকর্ষণীয় করে তুলেছে। পায়ে পরেছে কালো রঙের হাই হিল।

পোস্টের কমেন্ট বক্সে অভিনেত্রীর রূপের প্রশংসা করেছে ভক্ত-অনুরাগীরা। ইসরাত নামে একজন ভক্ত লিখেছেন, ‘আপনার ছবিগুলো চমৎকার হয়েছে, বাংলাদেশের মধ্যে অন্যতম মডেল।’

হানিফ লিখেছেন, ‘আপনার সৌন্দর্য ওয়েস্টার্ন ও বাংলাদেশিসহ সব পোশাকে ফুটে উঠে।’ আরেকজনের ভাষ্য, ‘তুমি নিজেও জানো না তোমাকে খোলামেলা পোশাকে কত সুন্দর লাগে।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি