,

ব্রাহ্মণবাড়িয়ায় ১৭৫ কেজি নিষিদ্ধ জাটকা জব্দ

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া বড় বাজার মাছের আড়তে অভিযান পরিচালনা করে ১৭৫ কেজি নিষিদ্ধ জাটকা জব্দ করেছে প্রশাসন।
মঙ্গলবার সকালে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজালা পারভীন রুহি।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রওনক জাহান, , মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রেজাউল করিম। পরে অভিযানে তিতাস নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ৪ টি ফিক্সড ইঞ্জিন ( খরা জাল) ও ২০ টি রিং জাল অপসারণ করা হয়। নদীতে অবৈধভাবে প্রতিবন্ধকতা সৃষ্টিকারি বাঁধ উচ্ছেদ করা হয়। পরবর্তীতে এগুলো ধ্বংস করা হয়। এসময় থানা পুলিশ সার্বিক সহযোগিতা করেন। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রওনক জাহান বলেন, মৎস্য সম্পদ ও জীব বৈচিত্র্য রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড