বুধবার, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে বিকেলে বিএনপির র‌্যালি, যাবে যে পথে

news-image

নিজস্ব প্রতিবেদক : ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য র‌্যালি করবে বিএনপি।

আজ (শুক্রবার) দুপুর আড়াইটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে শোভাযাত্রাটি বের হয়ে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জাতীয় সংসদ ভবনের সামনের মানিক মিয়া এভিনিউয়ে গিয়ে শেষ হবে। শোভাযাত্রাটি রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল, মৎস্য ভবন, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, শাহবাগ, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, বাংলামোটর, কারওয়ান বাজার ও ফার্মগেট হয়ে মানিক মিয়া এভিনিউয়ে গিয়ে শেষ হবে।

বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর র‌্যালির উদ্বোধন করবেন।

৭ নভেম্বর বিএনপি ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, র‌্যালীসহ ১০ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

এর আগে ৭ নভেম্বর বিএনপির র‌্যালি নয়াপল্টন থেকে শান্তিনগর বা মালিবাগ পর্যন্ত করত। এবার মানিক মিয়া এভিনিউয়ে গিয়ে শেষ হবে। সেখানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চ্যুয়ালি সমাপনী বক্তব্য দেবেন।

এ জাতীয় আরও খবর

গরুর হাটে চাঁদাবাজি হবে না, কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

সুনামগঞ্জে বুধবার ৩ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ

দুপুরের মধ্যে ৫ জেলায় বজ্রবৃষ্টি ও ঝড়ের সতর্কতা

আজও ঢাকার বায়ুমান ‘অস্বাস্থ্যকর’, বিশ্বের দূষিত শহরের তালিকায় চতুর্থ

স্থানীয় সরকার নির্বাচন এক বছরের মধ্যে, ডিসি সম্মেলন শেষ হচ্ছে আজ

পশ্চিমবঙ্গে রাজনৈতিক মানচিত্রে বিপ্লব, মুখ্যমন্ত্রীদের নাম চূড়ান্ত হতে পারে শীঘ্রই

হরমুজ প্রণালিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিতের ঘোষণা ট্রাম্পের

বিশ্বকাপের সব ম্যাচ দেখলেই মিলবে প্রায় ৫০ হাজার ডলার

সমাজকল্যাণ মন্ত্রীর মা জেবুন্নেছা মারা গেছেন

নেত্রকোনায় ধর্ষণকাণ্ডে অভিযুক্ত শিক্ষক গ্রেপ্তার

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ল

রিয়াল মাদ্রিদের ড্রেসিংরুমে অস্থিরতা, এমবাপ্পে ও রুডিগারের উত্তেজনা