সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ববিদ্যালয় কোনো দল বা গোষ্ঠীর জায়গা নয় : সারজিস আলম

news-image

দিনাজপুর প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম বলেছেন, বিশ্ববিদ্যালয় কোনো দল বা গোষ্ঠীর জায়গা নয়। বিশ্ববিদ্যালয়কে বিশ্ববিদ্যালয়ের জায়গায় রাখতে হবে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক ছাত্র সমাবেশে তিনি এ কথা বলেন। সারজিস আলম বলেন, আমরা যদি বিশ্ববিদ্যালয় থেকে আগামীর বাংলাদেশের নেতৃত্ব চাই তাহলে লেজুরবৃত্তির রাজনীতি নয়, ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে।

সারজিস বলেন, ২০২৪ সালে জুলাইয়ের ছাত্র-জনতার অভ্যুত্থান হয়েছে। আমরা সবাই সহযোদ্ধা। বিগত ১৬ বছরে শোডাউন কারা দিত সবাই তা জানেন। বিশ্ববিদ্যালয়ে যদি পায়ে হেঁটে চলার মানসিকতা না থাকে তাহলে আমি কি সাধারণ শিক্ষার্থীদের কাতারে পড়ি। পায়ে হাটার মানসিকতা না থাকলে একজন সাধারণ শিক্ষার্থীর প্রতিনিধি হওয়ার নৈতিক অধিকার কখনোই থাকতে পারে না। আমরা নেতা তৈরি করবো না, আমরা আমাদের প্রতিনিধি তৈরি করবো।

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা রাষ্ট্র সংস্কার করতে আসে না। সাধারণ শিক্ষার্থীরা আসে তার পরিবারের হাল ধরতে, নিজের হাল ধরতে। রাষ্ট্র সংস্কার ছাত্রদের একটি ডিফল্ট প্রক্রিয়া।

তিনি বলেন, আপনারা যারা শিক্ষক রয়েছেন, যারা প্রশাসন রয়েছেন। তারা ক্ষমতামুখী না হয়ে ছাত্রমুখী হন, শিক্ষার্থী মুখী হন। স্কুলের একজন টিচারকে দূর থেকে দেখলেই আমরা সালাম দেই। কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে সেমিস্টার শেষ হলেই শিক্ষক-ছাত্রের সম্পর্ক শেষ হয়। তার মানে শিক্ষকদের অনেক দায়ভার আছে। শিক্ষকতা একটা পরিচয়, শিক্ষক হয়ে আলাদাভাবে রাজনীতি করার প্রয়োজন হয় না।

এ জাতীয় আরও খবর

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

আরেকটি ট্রফি এনে দিতে পারলাম না’