,

শুটিং ফ্লোরে গুরুতর আহত সুনীল শেট্টি

news-image

বিনোদন ডেস্ক : শুটিং ফ্লোরে অভিনয় করার সময় গুরুতর আহত হয়েছেন বলিউড অভিনেতা সুনীল শেট্টি। এই মুহূর্তে অভিনেতা ‘হান্টার: টুটেগা নহি তোড়েগা’ ওয়েব সিরিজের শুটিং করছেন। সিরিজে রয়েছে একাধিক অ্যাকশন দৃশ্য।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাকশন দৃশ্য শুটিং করতে গিয়ে বৃহস্পতিবার বুকের পাঁজরে চোট পেয়েছেন অভিনেতা। এ খবর ছড়িয়ে পড়তেই অনুরাগীদের কপালে চিন্তার ভাঁজ।

অভিনেতার চোটের খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের শারীরিক পরিস্থিতি জানিয়েছেন সুনীল। ইনস্টাগ্রামের স্টোরিতে অভিনেতা লিখেছেন, ‘সামান্য আঘাত, গুরুতর কিছু নয়! আমি খুব ভাল আছি এবং পরবর্তী শুটিংয়ের জন্য তৈরি হচ্ছি। আমার খোঁজ নেওয়ার জন্য আপনাদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ।’

শুটিং ইউনিটের পক্ষ থেকে বলা হয়েছে, ‘একটি জটিল অ্যাকশন দৃশ্যের শুটিং করছিলেন অভিনেতা। ফ্লোরে যাবতীয় নিরাপত্তার বিষয়ে খেয়াল রাখা হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও অভিনেতার বুকে জোরে ধাক্কা লাগে।’

‘ফ্লোরে উপস্থিত টিম তৎক্ষণাৎ তার প্রাথমিক চিকিৎসা করেন। ফ্লোরেই সুনীলের পাঁজরের এক্সরে করা হয়। আপাতত চিকিৎসকেরা অভিনেতাকে কয়েক দিনের জন্য বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।’

বলিউডে সিনেমা এবং ওয়েব সিরিজে ক্রমশ অ্যাকশন দৃশ্যের চাহিদা বাড়ছে। তাই প্রায়শই অভিনেতারা শুটিং ফ্লোরে চোট পাচ্ছেন। সম্প্রতি, শুটিং ফ্লোরে চোট পান দক্ষিণী অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। সুনীলের চোটের পর, শুটিং ফ্লোরে অভিনেতাদের সুরক্ষার বিষয়টি ভাবাচ্ছে ইন্ডাস্ট্রির একাংশকে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড