বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডার্ক সার্কেল দূর করতে কফি

news-image

নিউজ ডেস্ক : এক মগ ধোঁয়া ওঠা কফির সাথে যদি দিনটি শুরু করা যায়, তাহলে কিন্তু মনটাও বেশ সজিব অনুভূত হয়। তবে, জানা আছে কি? কেবল মন সতেজ করতে নয়, ত্বক সজিব করতেও কফি অতুলনীয়।

বিশেষজ্ঞরা বলছে, অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর কফি ত্বকের যত্নে অনন্য। ফ্রি র‌্যাডিক্যালের বিরুদ্ধে লড়াই করে ত্বক ভালো রাখে কফি। কফি গ্রাউন্ড থেকে মাস্ক, স্ক্রাব বা পেস্ট তৈরি করে ত্বকে লাগাতে পারেন। ডার্ক সার্কেল দূর করতে দারুণ কার্যকর কফি। যদিও পর্যাপ্ত ঘুম, মানসিক চাপহীন জীবনযাপন ও সুষম খাবার খাওয়া জরুরি চোখের নিচের কালো দাগ প্রতিরোধে। পাশাপাশি ব্যবহার করতে পারেন কফির প্যাক। জেনে নিন কফি ব্যবহারের ৫ উপায় সম্পর্কে।

দুপুর থেকে ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
কফি ও অলিভ অয়েল একসঙ্গে মিশিয়ে নিন। মিশ্রণটি চোখের নিচে লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। কফিতে থাকা ক্যাফেইন রক্ত সঞ্চালন বাড়ায় ও অলিভ অয়েল ত্বক ময়েশ্চারাইজড রাখে। কফির সঙ্গে প্রয়োজন মতো মধু মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। এই পেস্ট চোখের নিচে লাগিয়ে রাখুন। ১৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন ত্বক।

২ চা চামচ কফির সঙ্গে ১ চা চামচ নারকেল তেল মিশিয়ে চোখের নিচে লাগান। ১০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।

কাঁচা দুধের সঙ্গে কফি মিশিয়ে প্যাক বানিয়ে নিন। ২০ মিনিট চোখের নিচে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন ঠান্ডা পানি দিয়ে। দুধে ক্যালসিয়াম, এএইচএ এবং বি ভিটামিন রয়েছে যা ত্বকের কোষগুলোকে ময়শ্চারাইজ করে এবং পুষ্টি জোগাতে সাহায্য করে। পাশাপাশি দূর করে কালচে দাগ।

দাগ দূর করতে দারুণ কার্যকর অ্যালোভেরা জেল ও কফির প্যাক। সমপরিমাণ মিশিয়ে নিন এই দুই উপাদান। চোখের নিচের অংশে কিছুক্ষণ লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।

 

এ জাতীয় আরও খবর

প্রাথমিক বিদ্যালয়ে যুক্ত হচ্ছে ‘শিল্প ও সংস্কৃতি’ বই

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, সন্দেহজনক আক্রান্ত ৯৪৫

সরকার ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে

শূন্য পদে নিয়োগ দ্রুত শুরু হবে: প্রধানমন্ত্রী

টিকার অভাবে হামের প্রাদুর্ভাব: জড়িতদের আইনের আওতায় আনার দাবি

প্রত্যেক উপজেলায় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালু হবে

প্রত্যেক উপজেলায় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালু হবে

সালমান শাহর লাশ উত্তোলন, পুনঃময়নাতদন্ত অনুমোদন

লালন মাজারে মাদকমুক্ত উদ্যোগ আছে কি?

জনকল্যাণ ও কর্মসংস্থানে গুরুত্ব পাচ্ছে বাজেট

৫ জেলায় চালু হচ্ছে ই-হেলথ কার্ড

অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি