নতুন সিনেমায় রুনা খান

news-image

বিনোদন প্রতিবেদক : দেশের জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। বহুমাত্রিক চরিত্রে তিনি নিজেকে প্রমাণ করেছেন। ওজন কমিয়ে নতুন করে ফিরেছেন নতুন আবেদন জাগিয়ে। কাজ করছেন ছোট ও বড় পর্দা, দুই মাধ্যমেই। ওটিটিতেও সরব আছেন তিনি।

এবার জানা গেল নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন রুনা খান। এটি পরিচালনা করবেন জাহিদ হোসেন। ছবির নাম ‘লীলা মন্থন’।

এ সিনেমাটি তৈরি হচ্ছে শিশু বিক্রির ঘটনা নিয়ে। গল্প প্রসঙ্গে নির্মাতা জাহিদ হোসেন বলেন, ‘আমরা প্রায়ই শুনি, বিপদে পড়ে অনেকে বাচ্চা বিক্রি করে দিচ্ছেন। বিভিন্ন সময় অনেক শিশু হারিয়েও যায়। এসব ঘটনার বিস্তারিত জানানোর চেষ্টা হবে এ সিনেমার গল্পে। কেন শিশু বিক্রি হচ্ছে, বিক্রির পর তাদের কী হচ্ছে, কারা এর ভুক্তভোগী, কারা এই চক্রের সঙ্গে জড়িত! এগুলোর সঙ্গে মানবিক সম্পর্কের বিষয়টিও উঠে আসবে।’

‘লীলা মন্থনে’ যুক্ত হওয়া প্রসঙ্গে রুনা খান বলেন, ‘আমি যখনই কোনো কাজে যুক্ত হই সবার আগে চিন্তা করি সেখানে যেন জীবন খুঁজে পাওয়া যায়। সহজ করে বললে জীবনঘনিষ্ঠ গল্পেই কাজ করতে পছন্দ করি। লীলা মন্থন তেমন গল্পের একটি সিনেমা। আমার চরিত্রটিও অত্যন্ত চমৎকার।’

লীলা মন্থন সিনেমায় আরও আছেন শহীদুজ্জামান সেলিম, ইমতিয়াজ বর্ষণ, অধরা খান, কানিজ সুবর্ণা, এলিনা শাম্মী, শামীমা নাজনীন, মনিরা মিঠু প্রমুখ।

নির্মাতা জানান, আগামী সপ্তাহে শুরু হবে শুটিং। জয়দেবপুর, গাজীপুর, মানিকগঞ্জসহ বেশ কয়েকটি স্থানে শুটিংয়ের পরিকল্পনা রয়েছে। ডিসেম্বরে দৃশ্যধারণের কাজ শেষ করতে চান নির্মাতা। আগামী বছর ঈদুল আজহায় লীলা মন্থন মুক্তির কথা জানান তিনি।

এদিকে লীলা মন্থন ছাড়াও নতুন একটি ওয়েব ফিল্মে কাজ করতে যাচ্ছেন রুনা খান। শিগগির আসবে এর আনুষ্ঠানিক ঘোষণা। এ ছাড়া মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত দুটি সিনেমা। একটি মাসুদ পথিকের ‘বক’, অন্যটি কৌশিক শংকর দাসের ‘দাফন’। ছবি দুটির প্রচারণায় সরব থাকবেন রুনা খান।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি