সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রসাদ খেয়ে হাসপাতালে অভিনেত্রী অঙ্গনা

news-image

বিনোদন ডেস্ক : কালীপূজার রাতে প্রসাদ খাওয়ার পরই অসুস্থবোধ করেন ওপার বাংলার অভিনেত্রী অঙ্গনা রায়। পরিস্থিতি বেগতিক দেখে অভিনেত্রীকে দক্ষিণ কলকাতার এক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে তার পরিবার। খাদ্যে বিষক্রিয়ার জেরেই অঙ্গনা অসুস্থ হয়ে পড়েছেন বলে সংবাদমাধ্যমে নিশ্চিত করেছেন অভিনেত্রীর মা লাজবন্তী রায়।

এদিকে অঙ্গনা জানান, কালীপূজার রাতে প্রসাদ খাওয়ার পর থেকেই অসুস্থবোধ করেন তিনি। বিষক্রিয়ার জেরে শরীরে রক্তচাপও কমে যায়। এমনিতেই তার রক্তচাপ একটু কমই থাকে। কিন্তু এদিন তার শরীর বেশ দুর্বল হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করাতে হয়।

অভিনেত্রীর কথায়, ‘প্রসাদ খাওয়ার ফলে যে এত মারাত্মক পরিস্থিতি হতে পারে, তেমন ধারণা ছিল না। ডাক্তার বলেছেন, এটা ভীষণই কমন একটা ব্যাপার। আমার পাশের বেডে যিনি রয়েছেন, তিনিও প্রসাদে বিষক্রিয়ার জেরেই হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে গত কয়েকদিনের তুলনায় এখন অনেকটাই ভালো রয়েছি। সব ঠিক থাকলে বুধবার হাসপাতাল থেকে ছাড়া পাব।’

চিকিৎসকের পরামর্শ মতো বেশ কয়েকটি পরীক্ষা-নিরিক্ষাও আপাতত করাতে হবে অঙ্গনাকে। সেগুলো ইতোমধ্যেই শুরু হয়েছে।

মাসখানেক আগেও ‘তুমি আশেপাশে থাকলে’ ধারাবাহিকে পার্বতীর চরিত্র থেকে সরে এসেছিলেন তিনি এই অসুস্থতার জেরেই। সুস্থ হয়েই খুব শিগগিরিই ফ্লোরে ফেরার ইচ্ছে প্রকাশ করেছেন অঙ্গনা রায়।

 

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট