সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুর মেডিকেল কলেজ কমপ্লিট শাট ডাউন ঘোষণা

news-image

রংপুর প্রতিনিধি : রংপুর মেডিকেল কলেজে নতুন নিয়োগপ্রাপ্ত অধ্যক্ষ মাহফুজার রহমানকে অপসারণের দাবিতে দুই ঘণ্টা কর্মবিরতি ও কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেয়া হয়েছে।

রোববার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র-শিক্ষক ও কর্মচারীর ব্যানারে এ ঘোষণা দেয়া হয়।

আন্দোলন কমিটির সাধারণ সম্পাদক মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক শরিফুল ইসলাম মন্ডল এক সংবাদ সম্মেলনে বলেন, অধ্যক্ষ মাহফুজার রহমানকে অব্যাহতি দেয়া না হলে রংপুর মেডিকেল কলেজে (রমেক) মঙ্গলবার থেকে দুই ঘণ্টা করে ইনডোর ও আউটডোর সেবা বন্ধ থাকবে।

বুধবার কমপ্লিট শাটডাউন থাকবে।

গত ৩১শে অক্টোবর নতুন অধ্যক্ষ হিসেবে মাহফুজার রহমানকে নিয়োগের প্রজ্ঞাপন জারি হয়। সেদিন থেকেই তারা আন্দোলন করছেন।

এটি উল্লেখ করে ডা. মন্ডল বলেন, যদি এখনো শান্তিপূর্ণ আন্দোলনকে প্রশাসন গ্রাহ্য না করে এবং ওই অনাকাঙ্খিত অর্ডারটি বাতিল করা না হয় তবে কঠোর কর্মসূচি পালন করা হবে।

আন্দোলনকারীদের অভিযোগ, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের দোসর ডা. মাহফুজার রহমান দীর্ঘ পাঁচ বছর ধরে ভাইস প্রিন্সিপাল হিসেবে থেকে জুলাই বিপ্লব চলাকালীন কলেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রলীগকে সাথে নিয়ে দমন-নিপীড়ন করেছেন।

তাদের অভিযোগ, আন্দোলনে নিহত আবু সাঈদের ময়নাতদন্তের রিপোর্ট বিকৃতির চেষ্টা করেছেন ডা. রহমান। একইসাথে ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পৃষ্ঠপোষকও সাবেক উপাধ্যক্ষ মাহফুজার রহমান।

 

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট