,

অভিনেতা ডেভিড হ্যারিস আর নেই

news-image

বিনোদন ডেস্ক : ক্যানসারে আক্রান্ত হয়ে হলিউড অভিনেতা ডেভিড হ্যারিস মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। অভিনেতার কন্যা ডাভিনা হ্যারিস জানিয়েছেন, নিউইয়র্ক সিটিতে গত ২৫ অক্টোবর নিজ বাড়িতে মারা যান হ্যারিস।

১৯৭৯ সালের সিনেমা ‘দ্য ওয়ারিয়র্স’-এ কোচিজের ভূমিকায় অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন ডেভিড হ্যারিস। যদিও সিনেমাটি প্রথমে নেতিবাচকভাবে আলোচনায় এসেছিল, তবে পরে এটি একটি কালজয়ী সিনেমা হিসেবে জায়গা করে নেয়। বর্তমানে রটেন টম্যাটোসে ৮৮ শতাংশ রেটিং পেয়েছে ছবিটি।

২০১৯ সালে একটি সাক্ষাৎকারে হ্যারিস জানিয়েছিলেন, মানুষ এখনো তাকে ওয়ারিয়র্সের ছেলে হিসেবে চেনে। হ্যারিসের অভিনয় ক্যারিয়ার বৈচিত্র্যময় ছিল। তিনি ‘ব্রুবেকার’ (১৯৮০) এবং ‘এ সোলজারের স্টোরি’ (১৯৮৪) সিনেমার পাশাপাশি ‘ল আই অর্ডার’ এবং ‘এনওয়াইপিডি ব্লু’ টিভি শোতে কাজ করেছেন।

ডেভিড হ্যারিস ১৯৪৯ সালের ১৮ জুন নিউইয়র্ক সিটিতে জন্মগ্রহণ করেন। তিনি হাইস্কুলে পারফর্মিং অব আর্টসে পড়াশোনা করেন। সেখানে একজন ইংরেজি শিক্ষক তাকে নাটক বিভাগে ভর্তির জন্য উৎসাহিত করেছিলেন।

তার প্রথম ১৯৭৬ সালের টিভি ফিল্ম ‘জাজ হর্টন অ্যান্ড দ্য স্কটসবরো বয়েজ’-এ অভিনয় করে নজর কাড়েন। পরে তিনি মেরিল স্ট্রিপের সঙ্গে ‘সিক্রেট সার্ভিস’ নাটকেও অভিনয় করেছেন।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড