১৬ বছর পর নতুন সভাপতি পেলো দেশের ফুটবল

news-image

শনিবার দিনভর রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কংগ্রেস ও নির্বাচন। টানা ১৬ বছর ধরে বাফুফের সভাপতির দায়িত্ব পালন করা কাজী মো. সালাউদ্দিন এবার অংশ নেননি ভোটে।

‘আমি আর নির্বাচন করবো না’ গত ১৪ সেপ্টেম্বর কাজী মো. সালাউদ্দিনের এমন ঘোষণার পরই নিশ্চিত হয়ে যায় নতুন সভাপতি পেতে যাচ্ছে দেশের ফুটবল। এতদিন ভোট ঘিরে ছিল সেই কৌতূহল।

বাফুফের সাবেক সহ-সভাপতি তাবিথ আউয়াল যে নতুন সভাপতি হচ্ছেন, তা ছিল সময়ের ব্যাপার মাত্র। তার প্রতিদ্বন্দ্বী দিনাজপুরের এ এফ এম মিজানুর রহমান চৌধুরী কোনো লড়াই করতে পারবেন না সেটা ধরেই নেওয়া হয়েছিল।

অবশেষে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট হওয়ার পর ফলাফল প্রকাশ করে বাফুফের নির্বাচন কমিশন। তাবিথ আউয়াল ১২৩-৫ ভোটে মিজানুর রহমান চৌধুরীকে হারিয়ে নির্বাচিত হয়েছেন বাফুফের নতুন সভাপতি। ১৩৩ ভোটারের মধ্যে ১২৮ জন ভোট দিয়েছেন।

তাবিথ আউয়াল সভাপতি হওয়ার পরই হলো বাফুফেতে কাজী মো. সালাউদ্দিন যুগের অবসান। ২০০৮ সালে প্রথমবারের মতো বাফুফে সভাপতি নির্বাচিত হয়েছিলেন সাবেক এই তারকা ফুটবলার। এরপর ২০১২, ২০১৬ ও ২০২০ সালে তিনি বাফুফে সভাপতি নির্বাচিত হন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি