রবিবার, ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়া দিয়ে ভারত পালনোর চেষ্টা, এস আলম গ্রুপের কর্মকর্তা আটক 

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত পালানোর চেষ্টাকালে সুজন কান্তি দে (৪৪) নামে আলোচিত এস আলম গ্রুপের এক কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশ সুজন কান্তি দেকে আটক করে। তিনি এস আলম গ্রুপের সিনিয়র ডেলিভারি অফিসার। সে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার মালঘর গ্রামের সঞ্জিত কান্তি দের ছেলে।
আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশ জানান, বিকেলে সুজন কান্তি দে ভারত গমনের জন্য আখাউড়া স্থলবন্দরে আসেন। তাঁর বিরুদ্ধে এস আলম গ্রুপের কর্ণধারকে বিদেশে অর্থপাচারের কাজে সহযোগিতার অভিযোগসহ আনোয়ারা থানায় মামলা রয়েছে। আনোয়ারা থানা পুলিশের রিকুইজিশনের পরিপ্রেক্ষিতে তাঁর বহির্গমন রোধ করে আটক করা হয় বলে জানান তিনি। পরে তাঁকে আখাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল হাসিম আটকের নিশ্চিত করে বলেন, আইনগত প্রক্রিয়ার মার্ধ্যমে তাকে চট্রগ্রামের আনোয়ারা থানার পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

এ জাতীয় আরও খবর

ব্রাজিলকে নিয়ে নিশ্চিন্তে হিমি, সংশয়ে পড়শী

‘আজ হলুদ ঝড়ের রাত’

জিম্বাবুয়ে সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি নিতে চায় বাংলাদেশ

ব্রাজিল-নরওয়ে ম্যাচে কে জিতবে, নির্ধারণ করবেন গ্যাব্রিয়েল-হালান্ড!

নরওয়ে ম্যাচে নেইমারের খেলার সম্ভাবনা কতটুকু?

জনগণের সঙ্গে দূরত্ব না বাড়াতে নিরাপত্তা কৌশল: প্রধানমন্ত্রী

স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিন প্রত্যাহার

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত প্রায় ৩ হাজার

সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

আওয়ামী লীগের প্রণীত আইনেই দলটির বিচার: চিফ প্রসিকিউটর

এমডিকে নির্যাতন করে স্বাক্ষর নেওয়া লিটু গ্রেপ্তার