,

ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৪

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা জাহিদুল হক শুভ(২৫)কে গ্রেফতার করেছে পুলিশ।(২৫ অক্টোবর) শুক্রবার ভোরে সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ক্রিয়া বিষয়ক সম্পাদক ও আশুগঞ্জ উপজেলার লামা বাইকের আনিসুল হকের ছেলে। তার বিরুদ্ধে ঢাকা শাহবাগ থানায় ও ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় পৃথক দুটি বিস্ফোরক মামলা রয়েছে।
এদিকে, ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক পৃথক মামলায় উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও
সাবেক ভাইস চেয়ারম্যানসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোরে জেলার বিজয়নগর থানা ও সদর মডেল থানা যৌথভাবে শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন- বিজয়নগর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আদেল মোহাম্মদ জাহাঙ্গীর (৫৬), সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না (৫৫), ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাহিদ সরকার (৪২)।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের যৌথ অভিযানে শহরের বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিস্ফোরক মামলা রয়েছে। দুপুরের দিকে আদালতে তাদের সোপর্দ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড