,

পেটের ভেতরে ৬ স্বর্ণের বার!

news-image

রফিকুল ইসলাম (৩৯) নামে বিদেশ ফেরত এক যাত্রীর পেটের ভেতর থেকে ৬টি স্বর্ণের বার জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। শুক্রবার সকালে এসব স্বর্ণের বার জব্দ করা হয়। এর আগে বৃহস্পতিবার দিনগত রাত ১০টার দিয়ে ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে করে দুবাই থেকে ঢাকা আসেন রফিকুল। গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে রফিকুলের লাগেজে তল্লাশি চালানো হয়। তবে তার ব্যাগে কোন স্বর্ণের বার পাওয়া যায়নি। পরে চলাফেরায় সন্দেহ হলে আটক করে শুক্রবার সকালে উত্তরার একটি ক্লিনিকে নিয়ে তার পুরো শরীরে এক্স-রে করলে রফিকুলের পেটে ৬টি স্বর্ণের বারের সন্ধান পাওয়া যায়। পরে পেটের ভেতর তা বের করা হয়। রফিকুলের উদ্ধৃতি দিয়ে কাস্টমসের যুগ্ম কমিশনার সোহেল রহমান জানান, পাচারের জন্য কৌশলে তার পায়ুপথের ভেতর দিয়ে স্বর্ণের বারগুলো পেটে ঢোকানো হয়েছিল।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ