ঢাকা শিক্ষা বোর্ডে হামলার প্রতিবাদে আন্দোলনে কর্মকর্তা-কর্মচারীরা

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডে এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের হামলা, ভাঙচুর এবং কর্মকর্তা-কর্মচারীদের মারধরের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। সোমবার (২১ অক্টোবর) বেলা ১১টার দিকে ঢাকা বোর্ডের সামনে এ মানববন্ধন করা হয়। দেশের সব বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের ব্যানারে এ কর্মসূচিতে তিন শতাধিক কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।

এসময় তারা ‘ঢাকা বোর্ডে হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘আমার ভাই রক্তাক্ত কেন, প্রশাসন জবাব চাই’, ‘শিক্ষাঙ্গনে হামলা কেন, জবাব চাই, দিতে হবে’ স্লোগান দেন।

তাছাড়া রোববার (২০ অক্টোবর) শিক্ষার্থীরা বোর্ডের ভেতরে ঢুকে কর্মকর্তা-কর্মচারীদের মারধর করছেন-এমন ছবি সংবলিত প্ল্যাকার্ডও তাদের বহন করতে দেখা যায়।

মানববন্ধনে বক্তারা বলেন, ফলাফল বাতিলের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করতে বোর্ডের ভেতরে ঢুকে পড়েন। অথচ বোর্ডে বিভিন্ন ধরনের নথিপত্র থাকে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের। কিন্তু তারা কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা চালিয়ে মারধর করে এসব গুরুত্বপূর্ণ নথিপত্র তছনছ করার অপচেষ্টা করে। তাদের বাধা দিলে তারা আমাদের অনেকের ওপর হামলা করেছে।

শিক্ষা বোর্ডের ভেতরে ঢুকে ভাঙচুর, অরাজকতা সৃষ্টি, কর্মকর্তা-কর্মচারীদের ওপরে হামলায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিও জানান কর্মকর্তা-কর্মচারীরা।

জানা গেছে, রোববার দিনভর ঢাকাসহ দেশের পাঁচটি শিক্ষা বোর্ড ঘেরাও, অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেন সদ্য প্রকাশিত এইচএসসি পরীক্ষায় ফেল করা একদল শিক্ষার্থী। তাদের দাবি, ঘোষিত ফলাফল বাতিল করে এসএসসি পরীক্ষার শতভাগ নম্বরের ভিত্তিতে এইচএসসির ফল তৈরি এবং তা পুনরায় প্রকাশ করতে হবে। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে মধ্যরাত পর্যন্ত বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা অবরুদ্ধ ছিলেন। একপর্যায়ে রাতে ঢাকা বোর্ডের চেয়ারম্যান পদত্যাগের ঘোষণা দেন।

এদিকে, ফল বাতিল করে এইচএসসিতে সবাইকে পাস করানোর দাবিতে আজ (সোমবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে জড়ো হয়েছেন ফেল করা শিক্ষার্থীরা। সেখান থেকে তারা সচিবালয়ের দিকে মিছিল নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে খবর পাওয়া গেছে।

অন্যদিকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ঢাকা, কুমিল্লা, যশোর, ময়মনসিংহ চট্টগ্রাম বোর্ডসহ দেশের সব শিক্ষা বোর্ডে সেনাবাহিনীর সদস্য ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বোর্ডগুলোর পক্ষ থেকে শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে। তাদের দাবি-দাওয়া শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। উপদেষ্টা ও সচিব বৈঠক করে এ নিয়ে সিদ্ধান্ত জানাবেন বলেও জানিয়েছে বোর্ডগুলো।

এএএইচ/এমআইএইচএস/জেআইএম

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি