,

পরকীয়ায় আসক্ত নারীর হাতে স্বামী খুন : যাবজ্জীবন

news-image

পরকীয়ার জেরে বিষ খাইয়ে স্বামীকে হত্যার দায়ে মানিকগঞ্জের সিংগাইরে স্ত্রী সোহেলী সুলতানাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আল মাহমুদ ফায়জুল কবীর জণার্কীন আদালতে এ রায় ঘোষণা করেন। মামলার বিবরণে জানা যায়, সিংগাইর উপজেলার কালিয়াকৈর গ্রামের কয়েদ আলীর মেয়ে সোহেলী সুলতানার সঙ্গে ওই এলাকার সেন্টু মিয়ার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। সোহলীর বাবা মা সুহেলীকে তার ইচ্ছার বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানার চক গোবিন্দপুর গ্রামের হাসেম আলীর পুত্র সাধুর সাথে বিয়ে দেয় । বিয়ের পরেও সোহেলীর সাথে সেন্টুর প্রেমের সম্পর্ক চলতে থাকে। সোহেলী ও সেন্টু পরিকল্পনা করে ২০০২ সালের ৬ই এপ্রিল রাতে সোহেলীর স্বামী সাধুকে বিষ খাইয়ে হত্যা করে। পরে ২০০৩ সালের ২৯ সেপ্টেম্বর সিংগাইর থানা পুলিশ অভিযোগ গঠন করে আদালত পাঠায়। প্রসিকিউশন ১৩জন সাক্ষীর সাক্ষ্য গ্রহনের পর স্ত্রী সুহেলী সুলতানাকে দন্ডবিধির ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করে। মামলায় বাদী পক্ষের আইনজীবী ছিলেন অতিরিক্ত পিপি মথুরনাথ সরকার ও আসামী পক্ষের এডভোকেট হেজাজুর রহমান বাকু।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ