কসবায় আবারো লাইনচ্যুত সেই মালবাহী ট্রেন,চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ

news-image

দুপুরের দূর্ঘটনায় উদ্ধারের পর আবারো দূর্ঘটনায় পড়লো ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে চট্টগ্রামমুখী একটি মালবাহি ট্রেন।  ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলওয়ে স্টেশনের আউটারে ট্রেনটির একটি বগি বিকেল সোয়া ৫টার দিকে লাইনচ্যুত হয়।
রেলওয়ের কমিল্লা অঞ্চলের সহকারী প্রকৌশলী মো. মুস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেল সোয়া ৫টার দিকে চট্টগ্রামগামী মালবাহী ট্রেনের একটি বগি আবার লাইনচ্যুত হলে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রেনটিকে উদ্ধারের চেষ্টা চলছে। উদ্ধার কাজ শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
এর আগে দুপর ১টার দিকে কসবা রেলওয়ে স্টেশনে একই মালবাহী ট্রেনের আরেকটি বগির দুটি চাকা লাইনচ্যুত হলে ২ ঘন্টা চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ থাকে।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা