শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নারিকেলের যত গুণ

news-image

নারিকেল। একটি সুস্বাদু ফলের নাম। এর ইংরেজি নাম Coconut, আর বৈজ্ঞানিক নাম হচ্ছে Cocos nucifera. নারিকেল বাংলাদেশের অন্যতম একটি অর্থকরী ফসল। কাঁচা অবস্থায় একে ডাব বলা হয় যার পানি অত্যন্ত সুস্বাদু ও পুষ্টিগুণে ভরপুর। পাকার পর এটাকে ঝুনা নারিকেল বলা হয়। নারিকেলের আছে অনেক গুণাগুণ। গরমের দিনে পিপাসা কমাতে নারিকেলের পানির কোন তুলনা নেই। নারিকেলের পানির কারনে আপনার দেহ ও মনে প্রশান্তি বিরাজ করবে। শুধু পিপাসা দূর করতেই নয়, আরও অনেক উপকারিতা রয়েছে। আসুন জেনে নেওয়া যাক নারিকেলের উপকারিতা:

১. ত্বক পরিষ্কার করতেঃ
ত্বকের যে কোন ধরনের দাগ দূর করতে নারিকেলের জুরি নেই। মুখের ব্রণ এর দাগ দূর করতে নারিকেল কার্যকরী ভূমিকা পালন করে। প্রতিদিন শুধু নারিকেলের পানি দিয়ে মুখ ধৌত করুন। এটি মুখের টোনার হিসেবে কাজ করে। মুখের ত্বককে ময়শ্চেরাইজার করে।

২. ক্লান্তি দূর করেঃ
সারারাত পার্টি করার পর, ক্লান্তি দূর করতে নারিকেলের পানি কার্যকরী ভূমিকা পালন করে। পেটে ব্যথা দূর করে। নারিকেলের পানি শরীরের ইলেক্ট্রলাইটের পরিমাণ সঠিক রাখে। মদ্যপান এর কারনে শরীরে যে ক্ষতি সাধিত হয় তা নারিকেলের পানি দূর করতে সাহায্য করে।

৩. পেশীর বাধা প্রতিরোধ করেঃ
নারিকেলের পানি পটাশিয়াম সমৃদ্ধ। যা আমাদের পেশীর বাধা কে মুক্ত করতে সাহায্য করে। তাই, পেশীর যেকোনো সমস্যা হলে নারিকেলের পানি পান করুন। এতে সমস্যা দূর হতে সাহায্য হবে।

৪. চুলের কন্ডিশনার হিসেবেঃ
চুলের জন্য সব থেকে বেশি উপকারী নারিকেলের পানি। নারিকেলের পানি পান করলেও চুলের জন্য ভাল। আবার নারিকেলের পানি দিয়ে চুল ধৌত করলেও অনেক উপকার পাওয়া যায়। নারিকেলের পানি চুল ধৌত করার পর ব্যাবহার করলে কন্ডিশনার এর মত উপকারিতা পাওয়া যায়।

৫. ওজন কমাতে সাহায্য করেঃ
নারিকেলের মধ্যে চর্বি কন্টেন্ট অত্যন্ত কম। তাই, যত ইচ্ছা নারিকেলের পানি খেতে পারেন। এর সমৃদ্ধ প্রকৃতির কারনে আপনার ক্ষুদার পরিমাণ কমবে। আপনি আরও বেশি সক্রিয় হতে পারবেন।

৬. বিষণ্ণতা দূর করে ও রক্তচাপ হ্রাস করেঃ
নারিকেলের পানিতে যে পটাশিয়াম ও প্রাকৃতিক চিনি রয়েছে তা বিষণ্ণতা মুক্ত করতে সাহায্য করে। এছাড়াও এর স্বাদ আপনাকে পরিতৃপ্ত করবে। এতে আপনার মনোভাব ভালো থাকবে। এতে যে ইলেক্ট্রোলাইট রয়েছে তা রক্তচাপ হ্রাস করতে সাহায্য করে। প্রতিদিন সকালে একটি নারিকেলের পানি খেলে রক্তচাপের সমস্যা দূর হবে।

৭. পুষ্টিতে সমৃদ্ধঃ
বাজারের অন্য যেকোনো পানীয় থেকে নারিকেলের পানি অনেক বেশি কার্যকরী। এতে মানবদেহের জন্য প্রয়োজনীয় পাঁচটি জরুরি উপাদান রয়েছে। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ফসফরাস ও সোডিয়াম রয়েছে। যে কোন ধরনের রোগ থাকুক নারিকেলের পানি সবসময় কার্যকরী।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ