শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুষ্টির আধার জাম্বুরা!

news-image

জাম্বুরা বা বাতাবী লেবু এক প্রকার লেবু জাতীয় টক-মিষ্টি ফল। এর ইংরেজি নাম Pomelo (pummelo বা pommelo),  বৈজ্ঞানিক নাম Citrus maxima বা Citrus grandis। বিভিন্ন ভাষায় একে পমেলো, জাবং, শ্যাডক ইত্যাদি নামে ডাকা হয়।। কাঁচা ফলের বাইরের দিকটা সবুজ এবং পাকলে হালকা সবুজ বা হলুদ রঙের হয়। এর ভেতরের কোয়াগুলো সাদা বা গোলাপী রঙের। এর খোসা বেশ পুরু এবং খোসার ভিতর দিকটা ফোম এর মত নরম । লেবু জাতীয় ফলের মধ্যে এটাই সবচেয়ে বড়। সাধারণত ১৫-২৫ সেমি ব্যাসবিশিষ্ট হয়ে থাকে। এর ওজন অবস্থাভেদে ১-২ কেজি পর্যন্ত হয়ে থাকে। জাম্বুরার আদিভূমি দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া।

জাম্বুরা একটি ভিটামিন সমৃদ্ধ ফল। এর পুষ্টিমান অনেক উন্নত। জাম্বুরার ভেতরের রসাল কোষগুলোর ঘনত্ব বেশি তাই খুব সহজেই এসব দিয়ে রস বা জুস তৈরি করা যায়। এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা রক্তনালীর সংকোচন প্রসারণ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে। ডায়াবেটিস, জ্বর, নিদ্রাহীনতা, মুখের ভেতরে ঘা, পাকস্থলী ও অগ্ন্যাশয়ের বিভিন্ন রোগ নিয়ন্ত্রণে সাহায্য করে। প্রতিদিন এক গ্লাস বাতাবি লেবুর জুস ক্যান্সার প্রতিরোধে কাজ করে।  জাম্বুরা কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে। বিভিন্ন ধরনের হৃদরোগের থেকে রক্ষা করে।

বাতাবী লেবু সাধারণত খোসা ছাড়িয়ে ভেতরের কোষগুলো খাওয়া হয়। এছাড়া জুস করে, ফ্রুট সালাদ হিসেবে, বিভিন্ন ধরনের ক্যান্ডি বা চকোলেট তৈরিতে বাতাবি লেবু ব্যবহার করা হয়। মিষ্টি স্যুপ তৈরিতেও ব্যবহার করা হয় বাতাবী লেবু।

এছাড়াও জাম্বুরাতে রয়েছে হরেক গুণ-

  রক্ত পরিষ্কার করে
 ওজন কমাতে বিশেষভাবে সাহায্য করে।
 বাতাবী লেবুতে বায়োফ্লভনয়েড থাকে যা ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ করে
 এসিডিটি বা গ্যাস প্রতিহত করে

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ