শুক্রবার, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নৌকায় পচছে কলা-জাম্বুরা-পেঁপেসহ নানা কাঁচামাল

news-image

জেলা প্রতিনিধি : রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে চলমান অবরোধের কারণে আটকা পড়েছে বিভিন্ন উপজেলা থেকে আসা কাঁচামাল। ব্যবসায়ীরা এসব মালামাল জেলার বাইরে পরিবহন করতে পারছেন না। অবরোধের কারণে কোনো ট্রাক, মিনিট্রাক না ছাড়ায় বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। ফলে প্রায় দুই কোটি টাকার মালামাল নষ্ট হচ্ছে বলে জানান তারা।

শহরের ট্রাক টার্মিনাল এলাকায় বিভিন্ন উপজেলা থেকে ইঞ্চিন চালিত বোটে করে কলা, জাম্বুরা, পেঁপেসহ বিভিন্ন কাঁচামাল বোটেই পঁচে নষ্ট হচ্ছে।

কাঁচামাল ব্যবসায়ী মো. সোহেল জানান, শুক্রবার বিভিন্ন উপজেলা থেকে কাঁচামাল নিয়ে আসেন কৃষকরা। অবরোধের কারণে এসব মালামাল জেলার বাইরে নেওয়া সম্ভব হয়নি। ফলে এসব পণ্য নৌকাতের পচে নষ্ট হচ্ছে।

রাঙ্গামাটিতে অবরোধ, নৌকায় পচছে কলা-জাম্বুরা-পেঁপেসহ নানা কাঁচামাল

ব্যবসায়ীরা জানান, শনিবার ট্রাক মালিক সমিতির নেতারা ট্রাক দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত জানান। কিন্তু রাতেই আবার সিদ্ধান্ত পরিবর্তন করেন। এখন রোদে পুড়ে নৌকাতের মালগুলো নষ্ট হচ্ছে।

রাঙ্গামাটিতে অবরোধ, নৌকায় পচছে কলা-জাম্বুরা-পেঁপেসহ নানা কাঁচামাল

রাঙ্গামাটি ট্রাক মিনিট্রাক সমিতির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম জানান, বিগত সময়েও আন্দোলনের নামে গাড়ি ভাঙচুরসহ চালকদের মারধর করা হয়েছে। শুক্রবার ট্রাক, মিনি ট্রাকসহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও শ্রমিকদের উপর হামলা করা হয়। কিন্তু আমরা এর কোনো প্রতিকার পায়নি। শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান তিনি।

রাঙ্গামাটি ট্রাক মালিক সমিতির সভাপতি মো. নুরুজ্জামান জানান, প্রশাসন নিরাপত্তা দিলে কাঁচামাল ব্যবসায়ীদের যে কয়টি গাড়ি লাগে দেওয়া হবে।