,

মামাতো ভাইকে অপহরণ করে ১০ লাখ টাকা দাবি

news-image


 মীরবাগ থেকে আটক অপহৃত তারেক এবং মাসুদ রানা বয়স ২০ বছর। ফ্রান্সে যাবেন পড়তে এই স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন গত ২৫ জুলাই রাতে। তিনি প্রথমে এসে রামপুরায় ওঠেন। যোগাযোগ হয় ফুফাতো ভাই মাসুদ রানার সঙ্গে। এরই মধ্যে এক ব্যক্তি ফোন করে হাতিরঝিলে আসতে বলেন। অন্য একটি বিষয়ে কথা বলার জন্য। সেই অনুযায়ী তারেক ২৬ জুলাই সন্ধ্যায় হাতিরঝিলে যান। সেখানে ওই ব্যক্তি এবং তার সহযোগী আলামিন, সেলিম, হাতকাটা রাবি্ব, ক্যানন, মিশু ও কামরুল ইসলাম তাকে কৌশলে উঠিয়ে নিয়ে যায়। এরপর তাকে রমনা থানার মীরবাগ এলাকায় একটি গ্যারেজে রাখা হয়। সেখানে তাকে মারধর করা হয়। তার মোবাইল ফোন দিয়েই তার বাবার সঙ্গে যোগাযোগ করা হয়। এরই মধ্যে তারেকের ফুফাতো ভাই মাসুদ রানা তারেকের বাবা জীবন মিয়াকে ফোন করে বলেন, '১০ লাখ টাকা দিলে তারেককে ফিরিয়ে আনতে পারবেন। এরপর জীবন মিয়া ডিএমপিতে অভিযোগ করলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের দক্ষিণ বিভাগের সদস্যরা মীরবাগের ওই গ্যারেজে অভিযান চালিয়ে মাসুদ রানা ও ফিরোজকে গ্রেপ্তার করেন। বাকিরা পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বুধবার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম এসব তথ্য জানান।  
তিনি জানান, তারেকের বাসা ব্রাহ্মণবাড়িয়া সদরে। সেখানে তিনি বাবার সঙ্গে ব্যবসা দেখেন। তাকে ফ্রান্সে পাঠানোর জন্য তার বাবা কিছুদিন আগে ১০ লাখ টাকা জোগাড় করেছেন। এ কথাটি রানা জেনে যায়। সেই সুযোগ কাজে লাগিয়ে এই অপহরণ নাটক করা হয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে রানা বলেছে।
 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ