বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রূপচর্চায় নিমপাতার ব্যবহার

news-image

যুগ যুগ ধরে নিমপাতা আয়ুবের্দিক চিকিত্সায় ব্যবহার হয়ে আসছে। তবে শুধু স্বাস্থ্য সুরক্ষায় নয় রূপচর্চায়ও এর রয়েছে নানা ব্যবহার। এবার দেখে নেয়া যাক রূপচর্চায় নিমপাতা কিভাবে কাজে আসতে পারে।
 
ফেসপ্যাক: কয়েকটি নিমপাতা ও কমলার খোসা নিয়ে অল্প পরিমাণ পানিতে সিদ্ধ করুন। এরপর এগুলো মিহি করে পেস্ট তৈরি করে নিন। এরসঙ্গে অল্প পরিমাণ মধু ও দুধ মেশান।
 
ফেসপ্যাকটি সপ্তাহে অন্তত তিনবার ব্যবহার করুন। ত্বকের ব্রণ ও  কালো দাগ দূর করার সঙ্গে সঙ্গে ময়েশ্চারাইজার হিসেবেও কাজ করবে।
 
স্কিন টোনার: প্রতিরাতে নিমপাতা সিদ্ধ পানিতে তুলা ভিজিয়ে মুখে লাগাতে পারেন। এটি স্কিন টোনার হিসেবে কাজ করবে।
 
ত্বক ও চুলের যত্নে: দুই লিটার পানির মধ্যে ৫০টি নিমপাতা নরম ও বিবর্ণ না হওয়া ফুটিয়ে নিন। পানি সবুজ রঙ ধারণ করলে নামিয়ে বোতলে ঢেলে রাখুন। প্রতিদিন গোসলের পানিতে কিছু পরিমাণ নিমপাতার পানি মিশিয়ে গোসল করার পানিতে মিশিয়ে নিন। এতে ত্বকের ইনফেকশন দূর হবে।
একইভাবে চুলে ব্যবহার করলে খুশকি এবং অতিরিক্ত চুল পড়া বন্ধ হবে।
 
 কন্ডিশনার হিসেবে: নিমপাতা সিদ্ধ পানি ও মধু একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করে চুলে লাগাতে পারেন। এটি আপনার চুলে কন্ডিশনার হিসেবে কাজ করবে।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা