,

পুলিশ সদস্যের হাতে কামড় দেওয়া ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

news-image

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে নারী কনস্টেবলের হাতে কামড় দেওয়া মোহনপুর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান শেখ হাবিবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে মোহনপুর উপজেলা কোয়ার্টার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গত সোমবার (২২ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে মোহনপুর উপজেলা সদরে (বাজারে) কনস্টেবল শান্তনা মহান্তের সঙ্গে কোনো একটি বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এতে কনস্টেবল শান্তনা মহান্ত ও সাথী রানি শীলকে মারধর করে আহত করেন নারী ভাইস চেয়ারম্যান শেখ হাবিবা। শেখ হাবিবা কনস্টেবল শান্তনা মহান্তের বাম হাতের কবজিতে কামড় দেন। আহত অবস্থায় শান্তনা ও সাথী মোহনপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিয়েছেন। তারা দুজন মোহনপুর থানায় কর্মরত। এই ঘটনার রাতে কনস্টেবল শান্তনা মহান্ত বাদী হয়ে মোহনপুর থানায় উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান শেখ হাবিবার বিরুদ্ধে মামলা দায়ের করেন।

জানা গেছে, এক বছর আগে নারী ভাইস চেয়ারম্যান হাবিবা সোলায়মান নামের এক এসআইয়ের ওপর হামলা চালান। শুধু তাই নয়, হাবিবার বিরুদ্ধে কনস্টেবল দোলা রানির ওপরও হামলার অভিযোগ রয়েছে। সম্প্রতি তিনি বাকশিমুইল ইউনিয়ন পরিষদের সদস্য খালেদা খাতুন ও মোখলেসুর রহমানকে জনসম্মুখে লাঞ্ছিত করেছেন। এসব ঘটনায় হাবিবার বিরুদ্ধে মোহনপুর থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে।

এ বিষয়ে রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম বলেন, দুজন নারী কনস্টেবলের ওপর হামলা মামলায় আজ বিকেলে শেখ হাবিবাকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে হাবিবার বিরুদ্ধে কনস্টেবল শান্তনা মহান্ত বাদী হয়ে মোহনপুর থানায় মামলা দায়ের করেন। মূলত এই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯