রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাঙামাটিতে বজ্রপাতে নারীসহ ৪ জনের মৃত্যু

news-image

রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটির লংগদু উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় এক নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ জুন) বিকেলে এসব ঘটনা ঘটে।

লংগদু থানা পুলিশের ওসি হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, লংগদু উপজেলার আটারকছড়া ইউনিয়নের করল্যাছড়ি চেয়ারম্যান টিলার মো. ইব্রাহিমের স্ত্রী রিনা বেগম (৩৬) নিজ বাড়িতে বজ্রপাতে মারা যান।

অন্যদিকে একই উপজেলার মাইনি বাজার থেকে বাজার শেষে বাড়ি ফেরার পথে কাপ্তাই হ্রদে বোট চলমান অবস্থায় বজ্রপাতে আরও তিনজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- বাচ্চু মিয়া (৩০), জিয়াউল হক (৫০) ও ওবায়দুল্লাহ (৩০)। এ ঘটনায় বোটচালক আক্কাস আলী (৪৫) নিখোঁজ রয়েছেন।

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (লংগদু সার্কেল) মো. আবদুল আউয়াল জানান, লংগদু উপজেলার দুই স্থানে বজ্রপাতে মোট চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। সেখানে পৌঁছানোর পর বিস্তারিত জানা যাবে।

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের