,

ব্রাহ্মণবাড়িয়ায় মামলা তুলে না নেওয়ায় মুক্তিযোদ্ধার উপর হামলা

news-image

বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলায় বিজয়নগর থানা থেকে মামলা তুলে না নেওয়ায় শহিদ উদ্দিন ভূঁইয়া (৬৯) নামে এক যুদ্ধাহত মুক্তিযোদ্ধার উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। গত রবিবার রাত নয়টায় উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, শহিদ উদ্দিন ভূঁইয়া একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং বিষ্ণুপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার। তিনি একই সাথে বিষ্ণুপর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি এবং বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ওয়ারেন্ট কর্মকর্তা ছিলেন। 
শহিদ উদ্দিনের পরিবার, পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১৪ ডিসেম্বর বিষ্ণুপুর গ্রামে শহিদ উদ্দিন ভূঁইয়ার বড় ভাই দুধ মিয়ার বাড়িতে একই এলাকার সানি ভূঁইয়া (১৮) চুরি করে। বিষয়টি সানির চাচা গিয়াস উদ্দিনকে জানান। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে শহিদ উদ্দিনের সাথে কথা কাটাকাটি করে
সানিসানি এক পর্যায়ে শহিদ উদ্দিনকে মারধোর করে। চুরির ঘটনায় শহিদ উদ্দিন বিজয়নগর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর ওইদিন রাতেই সনিকে গ্রেপ্তার করে পুলিশ। ওই মামলায় সানি এক মাস জেল-হাজতে ছিল। প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার রাত নয়টার দিকে বিষ্ণুপর গ্রামের জামে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে সানি ভূঁইয়াসহ একদল যুবক শহিদ উদ্দিন ভূঁইয়ার ওপর হামলা চালিয়ে তাকে বেধড়ক মারধর করে। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠায়। বিষ্ণুপর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন জানান, কাজটি খুবই জঘন্য হয়েছে। আগামীকাল মঙ্গলবার এলাকার শিক্ষার্থীরা ঘটনার নিন্দা জানিয়ে মানববন্ধন করবে।
ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আল মামুন জানান, ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ