,

ফেন্সিডিলসহ বিজয়নগরের দুই মাদক ব্যবসায়ী ব্রাহ্মণবাড়িয়ায় আটক

news-image

আমিরজাদা চৌধুরী : ৩০০ বোতল ফেন্সিডিলসহ মো. বাদশা মিয়া (৪০) ও আবু সালেক (৩৫) নামে বিজয়নগরের দুই মাদক ব্যবসায়ীকে ব্রাহ্মণবাড়িয়া থেকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আজ সোমবার সকাল ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উলচাপাড়া ব্রীজের নিচে তিতাস নদী থেকে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটক বাদশা মিয়া বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের পত্তন গ্রামের সাঈজ উদ্দিনের ছেলে এবং আবু সালেক একই উপজেলার চান্দুরা ইউনিয়নের সাতগাঁও গ্রামের মত আবদুস সালামের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে উলচাপাড়া বীজের নিচে তিতাস নদীতে একটি ইঞ্জিনচালিত নৌকায় অভিযান চালানো হয়। এসময় ৩০০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী বাদশা মিয়া ও আবু সালেককে আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ