রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছোট ভাই শাহাদাতকে ‘কুলাঙ্গার’ বললেন মেয়র কাদের মির্জা

news-image

নোয়াখালী প্রতিনিধি : আওয়ামী লীগের সিদ্ধান্ত উপেক্ষা করে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত হোসেন। এতে ক্ষুব্ধ হয়ে শাহাদাতকে ‘কুলাঙ্গার’ বলে আখ্যা দিয়েছেন তাঁর ভাই কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

শাহাদাতের প্রতিদ্বন্দ্বী গোলাম শরিফ চৌধুরী পিপুলের সমর্থনে মঙ্গলবার রাতে বসুরহাট পৌর মিলনায়তনে মতবিনিময় সভায় কাদের মির্জা বলেন, ‘আমাদের নেতা ওবায়দুল কাদের পত্রিকায় স্টেটমেন্ট দিয়ে বলেছেন, কোনো মন্ত্রী-এমপির আত্মীয়স্বজন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। আজকে একটা ছেলে (নিজের ছোট ভাই শাহাদাত), কুলাঙ্গার শাহাদাত মন্ত্রীর নির্দেশ অমান্য করে নির্বাচনে প্রার্থী হয়েছে। তার জন্য ওবায়দুল কাদের ঘুমাতে পারেন না। তিনি আজকে অসহায়, সাংবাদিকদের সামনে গেলে চেহারা খারাপ হয়ে যায়। কী জানি, সাংবাদিকরা কী আবার জিজ্ঞাসা করেন? শেখ হাসিনার কাছে জবাব দিতে পারেন না। ওবায়দুল কাদের বলেছেন, শাহাদাত আমার ভাই না; আমিও বলছি, শাহাদাত আমারও ভাই না। সে ওবায়দুল কাদেরকে অপমান করে, লাঞ্ছিত করে। তার কারণে ওবায়দুল কাদের সারাদেশের মানুষের কাছে চেহারা দেখাতে কষ্ট পান।’

বসুরহাট বাজারের ব্যবসায়ীদের সঙ্গে আয়োজিত সভায় কাদের মির্জা বলেন, ‘আজকে আমার কষ্টে বুক ফেটে যায়। আমি বসুরহাট পৌরসভার মেয়র, শাহাদাত আমার অনেক ছোট। আর সে উপজেলা চেয়ারম্যান হবে। এটা কেমন কথা! আমার ইজ্জত থাকবে?’

তিনি উপস্থিত ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, ‘আমি আপনাদের অনুরোধ করব, আপনারা তাকে একটি ভোটও দেবেন না। সে ওবায়দুল কাদেরের ইজ্জত নষ্ট করেছে। আমার পরিবারের ইজ্জত নষ্ট করেছে।’

আগামী ২৯ মে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন। এতে কাদের মির্জা ও উপজেলা আওয়ামী লীগ সমর্থন দিচ্ছে দলের জেলা শাখার নেতা পিপুলকে।

আরেক প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল প্রসঙ্গে কাদের মির্জা বলেন, ‘সে পাঁচ বছর উপজেলা চেয়ারম্যান ছিল। কোম্পানীগঞ্জে সে কিছুই করে নাই। সে শুধু চর দখল করেছে। সব কাজ করেছে আমাদের সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।’

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের