,

বিদেশি বউ নিয়ে হেলিকপ্টারে বাড়ি ফিরলেন সিঙ্গাপুর প্রবাসী

news-image

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : বিদেশি বউ নিয়ে হেলিকপ্টারে বাড়ি ফিরেছেন এক সিঙ্গাপুর প্রবাসী। আজ শনিবার দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কর্ণসূতি দক্ষিণ পাড়া ঈদগাহ মাঠে হেলিকপ্টার থেকে নামেন তাঁরা। এই দম্পতিকে এক নজর দেখতে এ সময় ঈদগাহ মাঠে শত শত নারী-পুরুষ ভিড় করেন।

সিঙ্গাপুর প্রবাসী রেজাউল ইসলাম কামারখন্দ উপজেলার কর্ণসূতি গ্রামের মৃত মকুল প্রামাণিকের ছেলে। আর তাঁর স্ত্রী জানু ইন্দোনেশিয়ান বংশোদ্ভূত সিঙ্গাপুরের নাগরিক। পেশায় তিনি ব্যাংকার।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রেজাউল ইসলাম ১৫-১৬ বছর ধরে সিঙ্গাপুরে একটি কোম্পানিতে কাজ করছেন। কাজের সুবাদে ওই নারীর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক হয়। এরপর সেখানেই বিয়ে করেন।

তাঁদের আগমন উপলক্ষে আগামীকাল রোববার নিজ বাড়িতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ দেশে ফেরার খবরে তাঁদের দেখতে এলাকার মানুষ ঈদগাহ মাঠে ভিড় করেন। এ সময় হেলিকপ্টার থেকে রেজাউল ইসলাম তাঁর স্ত্রীকে নিয়ে মাঠে নামলে স্থানীয়রা তাঁদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

প্রবাসী রেজাউল ইসলাম বলেন, ‘দীর্ঘদিন ধরে প্রবাসে থাকি। ইচ্ছে ছিল বিদেশি বউ নিয়ে হেলিকপ্টারে করে বাড়ি ফিরব। সেই স্বপ্ন পূরণ করতেই হেলিকপ্টারে বাড়ি ফিরেছি। এ জন্য ভালো লাগছে।’

রেজাউল ইসলামের চাচা বদিউজ্জামান ফেরদৌস বলেন, ‘রেজাউল ছোট থাকতেই ওর বাবা মারা যায়। ওর বাবা বেঁচে থাকলে নিশ্চয়ই খুশি হতেন। সিঙ্গাপুর থেকে আমার ভাতিজা ইন্দোনেশিয়ার এক নারীকে বিয়ে করে হেলিকপ্টারে করে বাড়ি ফিরবে, এ খবরে এলাকাবাসী খুব আগ্রহ নিয়ে দেখতে এসেছেন। আমাদেরও ভালো লাগছে।’

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না