,

গরমের সংবাদ পড়ার সময় গরমেই অজ্ঞান উপস্থাপিকা!

news-image

অনলাইন ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গে টেলিভিশনে লাইভ অনুষ্ঠানে তাপদাহের সংবাদ পড়ার সময় তীব্র গরমে অজ্ঞান হয়ে পড়েছিলেন এক উপস্থাপিকা। লোপামুদ্রা সিনহা নামের ওই উপস্থাপিকা ভারতের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম দূরদর্শন বা ডিডির উপস্থাপিকা। খবর এনডিটিভির

পশ্চিমবঙ্গ রাজ্যে গত কয়েক দিন ধরেই চলছে তীব্র তাপপ্রবাহ। তীব্র গরমে নাকাল রাজ্যবাসী। তারই যেন একটি নমুনা দেখা গেল দূরদর্শনের টিভি সেটে।

অজ্ঞান হওয়ার বিষয়টি লোপামুদ্রা তার ফেসবুকে জানিয়েছেন। তিনি বলেন,অনুষ্ঠান শুরুর আগে থেকেই একটু অসুস্থ বোধ করছিলেন। তারপরও তিনি স্টুডিওতে গিয়েছিলেন অনুষ্ঠানের কাজ করতে।

লোপামুদ্রা জানান, শরীরে পানিশূন্যতা ঠেকাতে তিনি তার সঙ্গে এক বোতল পানিও রেখেছিলেন। তবুও তিনি অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ পর অজ্ঞান হয়ে যান।

এক ভিডিওতে তিনি বলেন, ‘লাইভ নিউজের সময় আমার রক্তচাপ মারাত্মকভাবে কমে যায় এবং আমি অজ্ঞান হয়ে যাই। আমি বেশ কিছুদিন ধরেই অসুস্থ বোধ করছিলাম। ভেবেছিলাম, কিছুটা পানি পান করলে ঠিক হয়ে যাবে।’

মজার বিষয় হলো, লোপামুদ্রা যখন অজ্ঞান হয়ে যান সে সময় তিনি তাপদাহের খবর পড়ছিলেন।

দূরদর্শনের পুরো স্টুডিও শীতাতপ নিয়ন্ত্রিত। কিন্তু দুর্ভাগ্যবশত সেদিন এয়ার কন্ডিশন ব্যবস্থা কাজ করছিল না। ফলে, স্টুডিও গরম হয়ে ওঠে এবং সেখানকার সব বাতি জ্বলতে থাকায় তাপমাত্রা আরও বেড়ে যায়।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট