মঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়ায় সমুদ্রে ডুবে মার্কেন্টাইল ব্যাংকের এভিপির মৃত্যু

news-image

নোয়াখালী প্রতিনিধি : অস্ট্রেলিয়ায় সমুদ্রে ডুবে নেওয়াজ মোহাম্মদ সাইফুল্লাহ (৩৪) নামে এক বাংলাদেশি ব্যাংকারের মৃত্যু হয়েছে। রোববার (১৪ এপ্রিল) বাংলাদেশ সময় বিকেল ৪টায় নিউ সাউথ ওয়েলসের উপকূল কোলেডেলের শার্কির বিচ গ্র্যান্ড প্যাসিফিক ড্রাইভে এ ঘটনা ঘটে।

নেওয়াজ মোহাম্মদ সাইফুল্লাহ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার সেতুভাঙা এলাকার নোয়াব মিয়া মোক্তার বাড়ির একে এম জাকির হোসেনের ছেলে। তিনি মার্কেন্টাইল ব্যাংক পিএলসির প্রধান শাখায় সহকারী ভাইস প্রেসিডেন্ট (AVP) হিসেবে কর্মরত ছিলেন।

জানা যায়, এক মাসের সফরে গত ১১ এপ্রিল অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেন নেওয়াজ মোহাম্মদ সাইফুল্লাহ। তিনি রোববার (১৪ এপ্রিল) দুপুরে বন্ধুদের নিয়ে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে উপকূলে ঘুরতে যান। সেখান থেকে বন্ধুদের সঙ্গে কিছু ছবি তুলে নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন। তার কিছুক্ষণের মধ্যে ঢেউ এসে তাদের চার বন্ধুকে গভীরে নিয়ে যায়। তিনজন ফিরলেও ফিরতে পারেনি নেওয়াজ মোহাম্মদ সাইফুল্লাহ। পরবর্তীতে উদ্ধারকারী দল এসে তার মরদেহ উদ্ধার করে। এদিকে মৃত্যুর খবরে নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের বড় ভাই নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ নেওয়াজ মোহাম্মদ বাহাদুর ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমার ভাই খুব শান্ত স্বভাবের ছিল। অস্ট্রেলিয়া যাওয়ার দুইদিনের মাথায় বন্ধুদের নিয়ে সমুদ্রপাড়ে ঘুরতে যায়। হঠাৎ ঢেউ এসে তাদের চারজনকে তলিয়ে নেয়। তিন বন্ধু ফিরলেও আমার ভাই কূলে ফিরতে পারেনি।

এদিকে খবর পেয়ে নিহতের বাড়িতে ছুটে আসেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম। নিহতের পরিবারের প্রতি শোক প্রকাশ করে উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম ঢাকা পোস্টকে বলেন, তিন সন্তান ও স্ত্রী রেখে দুনিয়া থেকে চলে যাওয়া অনেক কষ্টের। বাবা মায়ের জন্য এটা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। কেবল যারা হারিয়েছেন তারাই বুঝবেন প্রিয়জন হারানোর বেদনা। আমরা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবার শোকাহত। মরহুমের রুহের মাগফেরাত কামনা করছি।

 

এ জাতীয় আরও খবর

প্রশ্নপত্র বিতরণে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের: মাহদী আমিন

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা সামান্য কমতে পারে

লোডশেডিং কমবে আগামী সপ্তাহ থেকে: বিদ্যুৎমন্ত্রী

নির্বাচনের পরও মূলধনী যন্ত্রপাতির আমদানি স্থবির

মিসর ও পাকিস্তান স্থায়ী যুদ্ধবিরতির আশা করছে

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় অনিশ্চয়তা

উত্তরায় বারে অভিযান, গ্রেপ্তার চিত্রনায়ক মাসুদ শেখ

লিগ্যাল এইড সুবিধা দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে: আইনমন্ত্রী

শাহজালালসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

অব্যবহৃত সরকারি জমিতে সোলার প্রকল্প চালুর উদ্যোগ: জ্বালানি মন্ত্রী

হাইকোর্ট নির্দেশ: তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে হবে

ময়মনসিংহ ও সিলেটে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতা