রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কেএনএফ সশস্ত্র গ্রুপের প্রধান সমন্বয়ক চেওসিম বমসহ গ্রেপ্তার ২

news-image

বান্দরবান প্রতিনিধি : কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সশস্ত্র গ্রুপের কেন্দ্রীয় কমিটির অন্যতম প্রধান সমন্বয়ক চেওসিম বমসহ (৫৫) দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার থেকে চলমান অভিযানে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫ এর একটি দল তাকে গ্রেপ্তার করে।

রোববার বিকেলে র‌্যাব-১৫ এর কোম্পানি কমান্ডার লে. কর্নেল এসএম সাজ্জাদ হোসেন সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এদের মধ্যে চেওসিম বম জেলার ৪নং সুয়ালক ইউনিয়নের ৬নং ওয়ার্ডের শারণ পাড়ার মৃত রোয়াল খুব বমের ছেলে। আর গ্রেপ্তার অপরজনের নাম রোয়াল লিন বম (৫৫)।গ্রেপ্তার দুজনের সঙ্গে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সশস্ত্র গ্রুপের শীর্ষ নেতা নাথান বমের আত্মীয়তার সম্পর্ক রয়েছে বলে জানা গেছে।

এদিকে নাথান বম বছর দুয়েক ধরে নিজেকে আড়ালে রেখেছেন। বর্তমানে তিনি ভারতের মিজোরামে অবস্থান করছেন বলে জানা যাচ্ছে। বান্দরবানের রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি ও থানায় হামলার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে স্নাতক করা নাথান আবার আলোচনায়। এই হামলার নেপথ্যে তিনি রয়েছেন বলে ধারণা অনেকের।

 

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের