,

গরমে স্বস্তি দিবে পারস্যের পানীয় দুগ

news-image

আফগানিস্তান, ইরান ও তুরস্কে দুগ বেশ জনপ্রিয় পানীয়। ফারসি শব্দ দুগ। এ শব্দ দ্বারা মূলত দুগ্ধজাত খাবার,দই ইত্যাদিকে বোঝানো হয়। বেশ সহজ এবং পুষ্টিকর এ পানীয় রাখতে পারেন ইফতারে।

জেনে নিন দুগ তৈরি করবেন কিভাবে-
উপকরণ
২৫০ গ্রাম টক দই
৭০০ মিলি পানি
শসা (বড় শসার অর্ধেক হলেই চলবে, যদিও দুগ তৈরিতে অনেকেই শসা ব্যবহার করেন না। )
১ টেবিল চামচ লবণ (চাইলে অর্ধেক সাদা লবণ ও অর্ধেক বিট লবণ মিশিয়েও করতে পারেন)
১ টেবিল চামচ গোলমরিচের গুড়া (ঐচ্ছিক)
পুদিনা পাতা (৩-৪ টা পাতা)

প্রণালী
শসা খোসা ছাড়িয়ে রাখুন।
এবার সবগুলো উপকরণ জুস ব্লেন্ডারে নিয়ে কিছুক্ষণ ব্লেন্ড করুন।
পুরোপুরি মিশে গেলে এর সঙ্গে বরফ যোগ করুন।

ব্যস, তৈরি হয়ে গেল মজাদার দুগ।
ক্লান্তি ঝরাতে এ পানীয়ের জুড়ি মেলা ভার। তাই ইফতারে রাখতে পারেন এটি। এছাড়া গরমে বেশ স্বস্তিও পাওয়া যাবে এক চুমুকেই।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না