,

অপহরণের ২২ দিন পর মাদ্রাসাছাত্র উদ্ধার

news-image

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের পূর্ব পানখালী গ্রামের অপহৃত মাদ্রাসাছাত্রকে ২২দিন পর উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে এ অপহরণে জড়িত চক্রের সকল সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৩০ মার্চ) রাত ৮টায় ওসি মোহাম্মদ ওসমান গনি এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানিয়েছেন, পুলিশ অপহৃত মাদ্রাসাছাত্র ছোয়াদ বিন আব্দুল্লাহকে (৬) উদ্ধার এবং অপহরণ চক্রের পুরো গ্যাংকে গ্রেপ্তার করেছে। এ ব্যাপারে রোববার সকাল সাড়ে ১০টায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। ওখানে বিস্তারিত তথ্য জানানো হবে।

গত ৯ মার্চ টেকনাফের হ্নীলার পূর্ব পানখালী এলাকা থেকে অপহরণ হয় মাদ্রাসা ছাত্র ছোয়াদ বিন আব্দুল্লাহ। সে একই এলাকার মোহাম্মদ আব্দুল্লাহ’র ছেলে। সে পূর্ব পানখালী এলাকার আবু হুরাইরা (রা.) মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র।

এ ব্যাপারে শিশুর মা নুরজাহান বেগম থানায় লিখিতভাবে অবহিত করছেন। পরে পুলিশ ঘটনাস্থলের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছে। এতে শিশুটিকে জনৈক নারীকে অটোরিকশা তুলে নিতে দেখা গেছে। পুলিশ ১০ মার্চ অভিযান চালিয়ে অপহরণ ঘটনায় ব্যবহৃত অটোরিকশার চালক ও সংঘবদ্ধ চক্রের নারী সদস্যসহ চক্রের ৫ জনকে গ্রেপ্তার করেছে। ৫ জনই রোহিঙ্গা। এর ধারাবাহিকতায় ২২ দিনে এসে পুলিশ শিশুটি উদ্ধারসহ পুরো চক্রের সদস্যদের গ্রেপ্তারের খবর জানিয়েছেন।

পুলিশের তথ্য বলছে, গত এক বছরে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ১১৭ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৫৯ জন স্থানীয় বাসিন্দা, বাকিরা রোহিঙ্গা নাগরিক। অপহরণের পরিবারের তথ্য বলছে অপহরণের শিকার ব্যক্তিদের মধ্যে অন্তত ৫১ জন মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছে।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না