শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাড়ছে গণধর্ষণ

news-image

মানুষের নৈতিক বিবেক যখন হারিয়ে যায় তখনই তারা ধর্ষণ কিংবা খুনের মতো জঘন্যতম অপরাধ করে। এ অভিমত প্রকাশ করেছেন সমাজ বিজ্ঞানীরা। সাম্প্রতিক সময়ে ঢাকায় স্কুলছাত্রী, মাইক্রোবাসে তুলে নিয়ে বিক্রয়কর্মী, চলন্ত বাসে গার্মেন্ট শ্রমিক, কুড়িগ্রামে বাড়িতে ঢুকে স্কুলছাত্রী, গাজীপুর, উজিরপুরে তরুণী গণধর্ষণের শিকার হয়েছে। শুধু তরুণী নয়, ঢাকার রামপুরায় স্বামীকে বেঁধে রেখে গৃহবধূ এবং টাঙ্গাইলে প্রতিবন্ধী গৃহবধূও গণধর্ষণের শিকার হয়েছেন। খোদ রাজধানীতেই পুলিশের নারী কনস্টেবল ধর্ষণের শিকার হয়েছেন। ঢাকাসহ সারাদেশে একের পর এক গণধর্ষণের ঘটনা ভাবিয়ে তুলছে সকলকে। লম্পটদের লোলুপদৃষ্টি থেকে রেহাই পাচ্ছেনা শিশুও। বিশ্লেষকদের মতে, প্রথমতঃ ধর্মীয় মূল্যবোধের অভাব, সামাজিক অবক্ষয়, নিরপত্তাহীনতা, পারিবারিক শাসনের অনুপস্থিতি, আকাশ সংস্কৃতিসহ সর্বপরি এ ধরনের ঘটনায় অপরাধীর  দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় একের পর গণধর্ষণের ঘটনা ঘটছে। এটা রোধ করতে হলে জনসচেতনাতার পাশাপাশি শাস্তির বিধানও কার্যকর করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মাসুদা এম. রশীদ চৌধুরী বলেন, কিছু মানুষের চরিত্র এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে, তাদের যৌনাকাক্সক্ষার বিষয়টি প্রকাশ্যে আনতেও নিজের বিবেককে নাড়া দিচ্ছে না। ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধে লজ্জাবোধ করছে না। যৌন চিন্তাধারা ও এক ধরনের বিকৃত মানসিকতার কারণেই তারা এটা করছে। আগে পারিবারিক শাসন ছিল। এখন বড় পরিবার বিলুপ্ত হওয়ায় সন্তানদের দেখার কেউ নেই। এছাড়া ধর্মীয় মূল্যবোধ ও শিক্ষার অনুপস্থিতিও একটি বড় কারণ। তিনি বলেন, গণধর্ষণের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির উদাহরণ নেই। চরম নিরাপত্তাহীনতায় রয়েছে সকল বয়সী সব ধরনের পেশার নারীরা। এ ধরনের অপরাধীদের প্রতিহত করতেও আজকাল কাউকে এগিয়ে আসতে দেখা যাচ্ছে না। তিনি বলেন, মানুষের নৈতিকতার যখন যখন মৃত্যু ঘটে তখনই তারা গণধর্ষণের মতো ঘৃণ্য অপরাধ করেও উল্লাস করতেপারে।র‌্যাবের সাবেক নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল-আমিন বলেন, অপরাধমূলক অন্যান্য মামলার চেয়ে গণধর্ষণের মামলাগুলোকে আলাদাভাবে দেখা দরকার। গণধর্ষণের মামলাগুলোর ক্ষেত্রে সাক্ষ্য আইনে বিশেষ বিধান রাখা উচিত। তার মতে, ধর্ষণের শিকার নারীর সাথে অভিযুক্ত ব্যক্তির ডিএনএ টেস্টের রিপোর্ট মিলে গেলেই বিচারকার্য করা দরকার। এসব মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে আনা উচিত। পাশাপাশি মিডিয়াকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।ঢাকাসহ সারাদেশেই বাড়ছে গণধর্ষণের ঘটনা। একের পর এক গণধর্ষণের ঘটনা ভাবিয়ে তুলছে সকলে। গণধর্ষণের যত ঘটনা ঘটছে, তার সামান্য অংশই প্রকাশ পায়। লজ্জা ও ভয়ে অনেক সময় এ ধরনের ঘটনা এড়িয়ে যান ভুক্তভোগীরা। তবে যে ঘটনা প্রকাশ পায় বা মামলা হয় সেগুলো উপযুক্ত সাক্ষ্যপ্রমাণ কিংবা পুুলিশের দায়িত্বের অবহেলায় আলোর মুখ দেখে না। এসব মামলায় কখনো কখনো ধড়া পড়ে অপরাধীরা। কিন্তু তারা কখনো রাজনৈতিক ছত্রছায়ায় আবার কখনো প্রভাবশালী হওয়ায় আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যায়। গত মঙ্গলবার রাতে ঢাকার লালবাগে বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছে এক স্কুলছাত্রী। রাত ১২টার দিকে তরুণীর প্রেমিক তাকে রাস্তায় রেখে কিছু একটা কিনতে দোকানে যায়। এ সময় ওই তরুণীর মুখ চেখে অজ্ঞাত যুবক নিয়ে যায় পাশের একটি নির্মাণাধীন ভবনে। প্রথমে নিজে তরুণীকে ধর্ষণ করে। পরে তার সাথে যোগ দেয় আরো দু’যুবক। রাতভর ওই ৩ লম্পট মেয়েটিকে গণধর্ষণ করে। ভোরে শহীদনগরের একটি নির্মাণাধীন বাড়ি থেকে মেয়েটিকে উদ্ধার করে পুলিশ। গত ২২ মে রাত ৮টা। কর্মক্ষেত্র ঢাকার যমুনা ফিউচার পার্কের পোশাকের দোকান থেকে ঘরে ফেরার পথে রাতে কুড়িল বাসস্ট্যান্ড থেকে তাকে জোর করে মাইক্রোবাসে তুলে ধর্ষণ করে একদল দুর্বৃত্ত। চলন্ত মাইক্রোবাসেই ৪ লম্পট ধর্ষণ করে ওই তরুণীকে। ধর্ষণের সময়ও ধারালো অস্ত্র ঠেকিয়ে রাখা হয় তরুণীর বুকে। ধর্ষণ শেষে উত্তরার জসীমউদ্দীন সড়কে ফেলে দিয়ে  মাইক্রোবাস নিয়ে  পালিয়ে যায় লম্পট চক্র। গত ১৪ জুন কুড়িগ্রামের রৌমারীতে দুর্বৃত্তরা এক স্কুলছাত্রীর বাড়িতে ঢুকে তাকে গণধর্ষণ করে। পরে গলা কেটে হত্যা করে ওই তরুণীকে।  এ ঘটনার রেশ কাটতে না কাটতেই কুমিল্লার মুরাদনগরে এক স্কুলছাত্রীকে দু’দিন আটকে রেখে ৪ বন্ধু মিলে গণধর্ষণ করে। স্থানীয় লোকজন ধর্ষিতাকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দিলেও ঘটনার সঙ্গে জড়িতদের কাউকে আটক করা যায়নি।গত ১৩ জুন স্বামীর সঙ্গে ঢাকার রামপুরায় বেড়াতে এসে গণধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। স্থানীয় কয়েক যুবক বাসায় ঢুকে তার স্বামীর হাত-পা বেঁধে বাথরুমে আটকে রাখে। পরে তারা ওই গৃহবধূকে গণধর্ষণ করে পালিয়ে যায়। গত ২৮ মে গাজীপুরের কালীগঞ্জে সহকর্মীদের দ্বারা গণধর্ষণের শিকার হয়েছে এক তরুণী। ঘটনার রাতে নরসিংদীর পলাশ এলাকার প্রাণ আরএফএল কোম্পানির ওই নারী কর্মী (১৮) কাজ শেষে বাড়ি কালীগঞ্জের নারগানায় ফেরার জন্য সহকর্মীদের সঙ্গে কোম্পানির একটি নৌকায় ওঠেন। নৌকাটি শীতলক্ষ্যা নদীর নারগানা ঘাটে ভিড়লে দুই লম্পট তরুণীর মুখে গামছা বেঁধে নির্জন স্থানে নিয়ে মধ্যরাত পর্যন্ত পালাক্রমে ধর্ষণ করে। গত ১৯ জুলাই বরিশালের ইচলাদিতে ৮ম শ্রেণীর এক ছাত্রীকে গণধর্ষণ শেষে অচেতন অবস্থায় তাকে রাস্তায় ফেলে দেয় লম্পটরা। অতি সম্প্রতি টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ফলদা এলাকায় দৃষ্টিপ্রতিবন্ধী গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছে। গত মাসের মাঝামাঝি খিলগাঁওয়ে এক নারী পুলিশ সদস্য সাবেক স্বামীর হাতে ধর্ষণের শিকার হন। মানবাধিকার কর্মী এ.কে.এম ওয়ালিউল ইসলাম লোনা বলেন, এ ধরনের ঘটনা বন্ধ করতে জন সচেতনতা বৃদ্ধি ও শাস্তির প্রয়োগ নিশ্চিত করতে হবে। পাশাপাশি এসব ঘটনা প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। নির্যাতিতার পাশে দাঁড়ানোসহ অপরাধীকে ঘৃণা করতে শিখতে হবে।