,

ভাসানচর গেলো আরও ১২৫০ রোহিঙ্গা

news-image

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ক্যাম্প থেকে আরও ১২৫০ রোহিঙ্গা ভাসানচরের উদ্দেশ্যে কক্সবাজার ছেড়েছেন। তাদের মাঝে ভাসানচর থেকে বেড়াতে আসা ১০৯ জনও রয়েছে।

শুক্রবার (১ মার্চ) ভোর রাতে উখিয়ার ডিগ্রি কলেজ মাঠ থেকে নিরাপত্তার মধ্য দিয়ে তাদের ভাসানচরে পথে রওয়ানা করা হয় বলে নিশ্চিত করেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল।

তিনি বলেন, উখিয়া-টেকনাফের ক্যাম্প থেকে ২৪তম ধাপে ভাসানচরের উদ্দেশে যাওয়া রোহিঙ্গাদের প্রথমে উখিয়া ডিগ্রি কলেজ মাঠে নিয়ে আসা হয়। তাদের মধ্যে নতুন যোগ দেয়া রোহিঙ্গা ছিল এক হাজার ১৪১ জন। এছাড়া ভাসানচর থেকে আত্মীয়-স্বজনের কাছে বেড়াতে আসা ছিলেন ১০৯ জন। সব মিলিয়ে এক হাজার ২৫০ রোহিঙ্গা শুক্রবার ভোরে নোয়াখালীর ভাসানচরের উদ্দেশে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, চট্টগ্রাম পৌঁছানোর পর চট্টগ্রাম থেকে নৌবাহিনীর জাহাজে করে তাদের ভাসানচর আশ্রয় শিবিরে স্থানান্তর করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে ২৩ ধাপে প্রায় অর্ধলাখ রোহিঙ্গা ভাসানচরে আবাস গেঁড়েছেন। তাদের অনেকে প্রশাসনিক সহায়তায় উখিয়া-টেকনাফে থাকা স্বজনদের কাছে বেড়াতে আসছেন। এভাবে বেড়াতে আসার সুযোগ সৃষ্টি হওয়ায় ভাসানচরমুখী রোহিঙ্গার সংখ্যা ক্রমে বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না