,

রাজধানীতে গণধর্ষণের শিকার কিশোরী

news-image

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী। নির্যাতিতা কিশোরী রাজধানীর মিরপুরের একটি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। ঘটনাটি ঘটেছে লালবাগ থানার শহীদনগরে। এ ঘটনায় গতকাল সৈকত ইসলাম রানা নামে এক ধর্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। নির্যাতিতা কিশোরীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। এঘটনায় লালবাগ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নির্যাতিতা কিশোরীর প্রেমিক সুজনের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রেমিকাকে বিয়ে করার প্রস্তুতি নিচ্ছিলেন সুজন। তাই পাত্রী দেখানোর জন্য মঙ্গলবার রাত ৮টার দিকে কিশোরীকে কামরাঙ্গীচরের বালুঘাটে তার ফুফুর বাসায় নিয়ে যান তিনি। সেখানে খাওয়া-দাওয়া করে রাত ১টার দিকে বাসা থেকে বের হলে এ ঘটনা ঘটে। সুজন জানান, গল্প করতে করতে কখন যে এতো রাত হয়ে যায় তা বুঝতে পারেননি তিনি। ফুফুর বাসা থেকে ওই কিশোরীকে একই এলাকায় নিজেদের বাসায় নিয়ে যাচ্ছিলেন তিনি। ফুফুর বাসা থেকে বের হয়ে গলির মোড়ে কিশোরীকে দাঁড়াতে বলে একটি দোকানে পানি পান করতে যান সুজন। কিছুক্ষণ পর গলির মোড়ে এসে দেখে মেয়েটি নেই। নির্যাতিতা কিশোরী জানিয়েছে, ওই সময়ে একা পেয়ে এক যুবক তার কাছে জানতে চায় কোথায়, কার সঙ্গে যাবেন। একথা বলেই ওই যুবক ও তার দুই সঙ্গী মুখ চেপে তাকে তুলে নিয়ে যায়। পাশের একটি নির্মাণাধীন পাঁচতলা ভবনের ছাদে নিয়ে পালাক্রমে রাতভর ধর্ষণ করা হয় তাকে। এদিকে, ওই কিশোরীকে না পেয়ে আশপাশের লোকজন ও স্থানীয় ক্লাবের নেতাকর্মীদের নিয়ে ওই এলাকায় কিশোরীকে খোঁজাখুঁজি করেন সুজন। বিষয়টি পুলিশকে অবগত করার পর গতকাল ভোর ৫টার দিকে ওই ভবনের পাঁচ তলার ছাদ থেকে উদ্ধার করা হয় কিশোরীকে। পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার করা হয়। ওই সময়ে কিশোরীটি ভয়ে কাঁপছিল। তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়। তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে এক ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম সৈকত ইসলাম রানা। সে শহীদ নগর এলাকার ২১/৪ নম্বর বাড়ির বাসিন্দা। তার পিতার নাম মোহাম্মদ শাহীদ। সে ওই এলাকার বখাটে যুবক হিসেবে পরিচিত। নির্যাতিতা কিশোরীর প্রেমিক সুজন জানান, তিনি একজন গাড়িচালক। বর্তমানে একটি পরিবহনে  বাসের চালক হিসেবে কাজ করেন। গাড়িতে যাতায়াত করতেই কিশোরীর সঙ্গে তার পরিচয়। পরিচয় থেকে প্রেম। দীর্ঘ চার বছর ধরে ওই কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক তার। সম্প্রতি সুজনের জন্য পাত্রী খুঁজছিলেন তার মা-বাবা। পাত্রী দেখার জন্য তার ফুফু ও ফুফাকে দায়িত্ব দেন তার বাবা। প্রেমিকাকে পাত্রী হিসেবে দেখানোর জন্যই ওই কিশোরীকে আসতে বলেছিলেন তিনি। বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলে গাবতলীর বাগবাড়ির বাসা থেকে মঙ্গলবার বেলা ৩টায় বের হয় ওই কিশোরী। পরে বাবু বাজারে গিয়ে সুজনের সঙ্গে দেখা করে। রাত ৮টার দিকে ওই কিশোরীকে কামরাঙ্গীচরের বালুঘাটে তার ফুফুর বাসায় নিয়ে যায়। ওই বাসা থেকে বের হওয়ার পরেই এ ঘটনা ঘটে। প্রেমিক সুজনের গ্রামের বাড়ি শরিয়তপুর জেলার গোসাইরহাট থানার বড়কাছনা গজারিয়া গ্রামে। তার পিতা মুহাম্মদ মোশাররফ। তারা রাজধানীর লালবাগ থানার শহীদনগরে সুতালাগলিতে থাকেন। নির্যাতিতা কিশোরী জানিয়েছে, সে নবম শ্রেণীতে পড়ে। তার গ্রামের বাড়ি বরিশালের মুলাদি উপজেলায়। রাজধানীর দারুস সালাম থানার গাবতলীর বাগবাড়ি এলাকায় এক আত্মীয়ের বাসায় থাকে সে। এ বিষয়ে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে। তবে সুজন মেয়েটিকে কেন মধ্যরাতে গলির মাথায় রেখে দূরে গিয়েছিল তা সন্দেহ উদ্রেক করছে। ধর্ষণের ঘটনার সঙ্গে তারও কোন যোগসূত্র রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ