,

বঙ্গবন্ধু টানেলে ট্রাকের ধাক্কা

news-image

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে বঙ্গবন্ধু টানেলে একের পর এক ঘটছে দুর্ঘটনা। এবার নিয়ন্ত্রণহীন ট্রাকের ধাক্কায় ভেঙে পড়েছে টানেলের ভেতরের ডেকোরেশন বোর্ড। এ দুর্ঘটনায় ট্রাকের চালক ও তার সহযোগী আহত হয়েছেন।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকটি পণ্য বোঝাই করে চট্টগ্রাম নগরী থেকে আনোয়ারা প্রান্তে যাচ্ছিল।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পণ্যবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে টানেলের গায়ে ধাক্কা লাগে। এতে টানেলের ডেকোরেশন বোর্ড ভেঙে যায়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনায় ট্রাকটির চালক ও হেলপার গুরুতর আহত হন। পরে টানেলের নিরাপত্তা বিভাগের লোকজন আহত চালক ও হেলপারকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

এ ব্যাপারে বঙ্গবন্ধু টানেল প্রকল্পের সহকারী প্রকৌশলী (টোল-ট্রাফিক) তানভীর রিফা জানান, সোমবার সন্ধ্যায় একটি পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে টানেলের গায়ে ধাক্কা দেয়। এতে টানেলের ডেকোরেশন বোর্ড ভেঙে যায়। এসময় ট্রাকটি উদ্ধার ও জব্দ করা হয় বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত