,

নাইক্ষ্যংছড়ির ওপারে মিয়ানমারের স্থলসীমান্ত আরাকান আর্মির নিয়ন্ত্রণে

news-image

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি : মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সঙ্গে দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সংঘর্ষ কক্সবাজারের উখিয়ার পালংখালী সীমান্তে এসে থেমে গেছে।

স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের মিয়ানমার অংশ থেকে টেকনাফের হোয়াইক্যং সীমান্তের ওপার পর্যন্ত মিয়ারমার অংশের সীমান্তরেখার পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে আরাকান আর্মি।

মিয়ানমারের বাংলাদেশ সীমান্তরেখার সমুদ্রপথ ও নাফ নদীর সীমান্তরেখা বাদে স্থলপথের সীমান্তরেখা গতকাল (বুধবার) রাত পর্যন্ত আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মহিউদ্দিন বলেন, সীমান্তে আমরা সতর্ক অবস্থানে রয়েছি। একজন রোহিঙ্গা নাগরিককেও বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম এলাকার বাসিন্দারা বলছেন, মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীকে পরাস্ত করে আরাকান আর্মি সীমান্তে তাদের ক্যাম্প দখল করে নিয়েছে। নিয়ন্ত্রণে নেওয়ার সময় প্রচণ্ড গোলাগুলি হয়েছে।

তুমব্রু এলাকার সীমান্ত-লাগোয়া জনপদে বাস করেন এমন ১৫ জনের সঙ্গে কথা বলেছে সমকাল। তাদের একই ভাষ্য, আরাকান আর্মি মিয়ানমার সীমান্তে বিজিপির কাছ থেকে ক্যাম্পের দখল পুরোপুরি নিয়ে গেছে। এ কারণে গোলাগুলির মাত্রা কমেছে। এখন হয়তো জান্তা সরকার নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠার জন্য নতুন কোনো কৌশল নিতে পারে। তবে মিয়ানমারের সীমান্তরেখা সরকারি বাহিনীর হাতে নেই। নাইক্ষ্যংছড়ির ওপারে মিয়ানমারের যে সীমানারেখা থেকে শুরু করে টেকনাফের আগে হোয়াইক্যং সীমান্তের ওপার পর্যন্ত নিয়ন্ত্রণ বিদ্রোহীরা নিয়েছে। এখন তারা টেকনাফের ওপারে মিয়ানমারের সীমানা ধরে এগোচ্ছে।

এ জাতীয় আরও খবর

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা