,

রূপচাঁদার দোপেঁয়াজা তৈরির রেসিপি

news-image

লাইফস্টাইল ডেস্ক : রূপচাঁদা অনেকেরই পছন্দের মাছ। বিশেষ করে এটি ডিপ ফ্রাই করে খেতে বেশি পছন্দ করেন। তবে রূপচাঁদার ডিপ ফ্রাই ছাড়াও বিভিন্ন পদ তৈরি করা যায়। অতিথি আপ্যায়ন বা যেকোনো আয়োজনে রাখতে পারেন রূপচাঁদার দোপেঁয়াজা। এটি তৈরির রেসিপিও বেশ সহজ। আবার রূপচাঁদা মাছ রান্না করতে খুব বেশি সময়ও লাগে না। চলুন তবে জেনে নেওয়া যাক রূপচাঁদার দোপেঁয়াজা তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে

মাছ- ১ কেজি

পেঁয়াজ কুচি- ১ কাপ

হলুদ গুঁড়া- পরিমাণমতো

ধনে গুঁড়া- ১ চা চামচ

জিরা গুঁড়া- ১ চা চামচ

আদা বাটা- আধা চা চামচ

রসুন বাটা- আধা চা চামচ

জায়ফল-জয়ত্রী গুঁড়া- পরিমাণমতো

মরিচ গুঁড়া- ১ চা চামচ

কাঁচা মরিচ- ৫-৬টি

তেল- আধা কাপ

লবণ- স্বাদমতো।

আরও পড়ুন

রূপচাঁদা ফ্রাই তৈরির রেসিপি
ইলিশ মাছের দোপেঁয়াজা তৈরির রেসিপি
চিংড়ি মাছের দোপেঁয়াজা তৈরির রেসিপি
রুই মাছের দোপেঁয়াজা তৈরির রেসিপি
শোল মাছের দোপেঁয়াজা রান্নার রেসিপি

যেভাবে তৈরি করবেন

প্রথমে মাছ কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। প্রথমে মাছ কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। তবে রূপচাঁদা সামুদ্রিক মাছ বলে এটি খুব বেশিক্ষণ ধোওয়ার প্রয়োজন পড়ে না। পেঁয়াজ সোনালি করে ভেজে নিন। জিরা গুঁড়ো ছাড়া বাকি মসলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে মাছ দিন। পরিমাণমতো পানি দিয়ে মাছ কষান। কাঁচামরিচ ও জিরা গুঁড়া দিন। মাখা মাখা হলে নামিয়ে গরম ভাত কিংবা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন।

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত