,

দুই শিশুকে কুপিয়ে হত্যা করল ব

news-image

কক্সবাজারে ঘুমন্ত দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করেছে এক রোহিঙ্গা বাবা। হতভাগ্য ওই দুই শিশুর নাম- জামাল হোসেন (৬) ও তানজিনা বেগম (৩)। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে জেলার চকোরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের গায়নাকাটা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ওই শিশু দুটির বাবা আবুল কাশেম (৪৫) মিয়ানমারের আকিয়াব জেলার বাসিন্দা। কাশেম কয়েক বছর ধরে শরণার্থী হিসেবে সপরিবারে গায়নাকাটায় বাস করছেন। কাশেমের স্ত্রী সাইয়া খাতুন (৩৮) জানান, সংসারের অভাবের কারণে তাদের মধ্যে প্রায়ই কলহ হতো। সোমবার গভীর রাতে হঠাৎ করে ঘুম থেকে জেগে ওঠেন কাশেম। এরপর তিনি দা দিয়ে স্ত্রীর হাতে কোপ মারেন। এরপর দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করেন। এছাড়া তিনটি ছাগলও কুপিয়ে মেরে ফেলেন কাশেম। কক্সবাজারের পুলিশ দাবি করেছে, কাশেম ও তার পরিবারের সদস্যরা মিয়ানমারের নাগরিক। কাশেম মানসিক ভারসাম্যহীন। শিশু দুটির লাশ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ