,

‘কেন্দ্রে বিশৃঙ্খলাকারীদের বাড়িঘরে আগুন লাগিয়ে দেওয়া হবে’

news-image

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, ভোটকেন্দ্রে বিশৃঙ্খলাকারীরা যেই হোক, তাদের বাড়িঘরে আগুন লাগিয়ে দেওয়া হবে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি একথা বলেন।

কাদের মির্জা বলেন, ‘ছাত্রলীগের প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে বিএনপি-জামায়াতের কোনো লোক যাতে কেন্দ্রের আশপাশে না আসতে পারেন সেদিকে খেয়াল রাখা। তারা (বিএনপি-জামায়াত) অন্য প্রার্থীর ওপর ভর করে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারেন।

তিনি আরও বলেন, ‘ছাত্রলীগের যাদের যে কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়েছে তোমরা আজ থেকে যার যার এলাকায় পাহারা বসাও, যাতে কোনো বিএনপি এলাকায় না আসতে পারে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।’

কাদের মির্জা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আর একটা কথা স্পষ্ট ভাষায় জানিয়ে দিলাম—৭ তারিখ যদি কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হয়, যারা করবে তারা যেই হোক তাদের বাড়িঘরে আগুন লাগিয়ে দেওয়া হবে। কোম্পানীগঞ্জের মাটি তাদের জন্য হারাম হয়ে যাবে।’

অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগ নেতা ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী, বর্তমান সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল, আওয়ামী লীগ নেতা মো. ইউনুসসহ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে নৌকার প্রার্থী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মেয়র কাদের মির্জা তার ছোট ভাই। এ আসনে ওবায়দুল কাদেরের সঙ্গে জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার খাজা তানভীর আহমেদসহ (লাঙ্গল) চারজন প্রার্থী রয়েছেন।

এ জাতীয় আরও খবর

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী