,

কক্সবাজারে পিকনিক বাসের সঙ্গে লেগুনার সংঘর্ষে নিহত ৪

news-image

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়ায় পিকনিক বাসের সঙ্গে লেগুনার সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮ জন। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে চকররিয়ার হারবাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়ার চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক।

নিহতরা হলেন, চকরিয়া হারবাং উত্তর করমহরীপাড়ার মোস্তাক আহমদের ছেলে রিদুয়ান, একই ইউনিয়নের সামাজিক পাড়ার রশিদ আহমেদের ছেলে আবু বক্কর ও বাদশা মিয়ার ছেলে জয়নাল আবেদীন এবং বত্তাতলীর মোজাফফর আহমদের ছেলে মহিউদ্দিন।

আহতদের নাম-পরিচয় জানাতে পারেনি হাইওয়ে পুলিশ।

ওসি মাহবুবুল হক জানান, হারবাং এলাকায় গাজীপুর থেকে কক্সবাজারগামী জাকির ট্রাভেলের একটি বাস ও চট্টগ্রামমুখী লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনার চার যাত্রী নিহত হন। আহত হয়েছেন ৮ জন। দুর্ঘটনায় যানচলাচল ব্যহত হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং গাড়ি দুটি জব্দ করে।

মরদেহগুলো আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে আর গাড়ি দুটি হাইওয়ে থানার হেফাজতে নেওয়া হচ্ছে বলে জানান ওসি।

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত