,

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিনে ৩ খুন

news-image

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একদিনে ৩ জন খুনের ঘটনা ঘটেছে। রোববার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা থেকে রাতের মধ্যে উপজেলার পৃথক পৃথক স্থানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নুর মোস্তফাকে বজল (৫২), মো. ইমন (১৫) ও মো. আলমগীর হোসেন (৩৩)। তাদের মধ্যে সোমবার দুপুর পর্যন্ত ইমন হত্যাকাণ্ডে জড়িত ৩ জনকে আটক করা হয়েছে। তারা হলেন- সুজন (১৭), ফারুক (১৫) ও মুন্না (১৭)।

জানা গেছে, রোববার সন্ধ্যায় উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের পশ্চিম লালানগর গ্রামে নুর মোস্তফাকে বজল (৫২) নামে এক ব্যক্তিকে গুলি করে এবং কুপিয়ে হত্যা করা হয়। তিনি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি। পুলিশ জানিয়েছে, জায়গা-জমির বিরোধে এ হত্যাকাণ্ড।

একইদিন সন্ধ্যা ৭টার দিকে উপজেলার জঙ্গল ছলিমপুর জাফরাবাদ এলাকায় মো. ইমন (১৫) নামে এক কিশোরকে শক্ত কোনো বস্তু দিয়ে আঘাত করে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে তিনি মারা যান।

নিহত ইমনের মামা মো. শাহজাহান বলেন, তার বন্ধুদের সঙ্গে আগে থেকে বিরোধ ছিল। এর জের ধরে এ হত্যাকাণ্ড হতে পারে। মৃত্যুর আগে ইমন কয়েকজনের নাম বলে গেছেন।

এদিকে, রোববার রাত ১০টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের চৌধুরীঘাটা এলাকায় আলমগীর হোসেনকে ধারালো কোনো অস্ত্র দিয়ে আঘাত করে ফেলে চলে যায়। ওই সময় তিনি বাড়ি ফিরছিলেন। আলমগীরকে উদ্ধার করে স্থানীয়রা চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সীতাকুণ্ড থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন বলেন, তিন হত্যাকাণ্ডের ঘটনায় তিনটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তাদের মধ্যে জঙ্গল ছলিমপুর এলাকায় ইমন হত্যাকাণ্ডে জড়িত ৩ জনকে আটক করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

এ জাতীয় আরও খবর

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী